Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

Tapan Kandu Murder: 'পুলিশই জড়িত, নেতামন্ত্রীদেরও হাত আছে!' দাবি নিহত তপন কান্দুর স্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: পারিবারিক হিংসার জেরেই খুন হয়েছেন ঝালদার কাউন্সিলর তপন কান্দু (Tapan Kandu Murder)। খুন করতে ভাড়াটে খুনিকে সুপারি দিয়েছিল তাঁর দাদা নরেন কান্দু। নরেন কান্দু গতকালই গ্রেফতারও হয়েছে। আজ, রবিবার এমনই দাবি করে, ঝালদার থানার য

Tapan Kandu Murder: 'পুলিশই জড়িত, নেতামন্ত্রীদেরও হাত আছে!' দাবি নিহত তপন কান্দুর স্ত্রীর

শেষ আপডেট: 3 April 2022 17:19

দ্য ওয়াল ব্যুরো: পারিবারিক হিংসার জেরেই খুন হয়েছেন ঝালদার কাউন্সিলর তপন কান্দু (Tapan Kandu Murder)। খুন করতে ভাড়াটে খুনিকে সুপারি দিয়েছিল তাঁর দাদা নরেন কান্দু। নরেন কান্দু গতকালই গ্রেফতারও হয়েছে। আজ, রবিবার এমনই দাবি করে, ঝালদার থানার যে আইসি-র দিকে আঙুল উঠেছিল, তাঁকেও ক্লিনচিট দিয়েছে পুলিশ।

কিন্তু এর কিছুক্ষণে মধ্যেই মুখ খুললেন নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু। দাবি করলেন, খুনের ষড়যন্ত্র করেছে পুলিশই (Tapan Kandu Murder)। নিজেদের অপরাধ চাপা দিতে, মানুষকে বিভ্রান্ত করতে তপন কান্দুর দাদা নরেন কান্দুকে গ্রেফতার করা হয়েছে, বলা হচ্ছে সেই মেরেছে ভাইকে।

আজই পুলিশ সুপার এস সেলভামুরুগন সাংবাদিক বৈঠক করে দাবি করেছেন, ঝালদার নিহত তপনের কাউন্সিলর খুনে আইসি সঞ্জীব ঘোষের কোনও হাত নেই। যে বিতর্কিত অডিও ক্লিপ সামনে এসেছিল, সেটি ভাল করে খতিয়ে দেখা হচ্ছে বলেও দাবি করেন তিনি, কিন্তু একই সঙ্গে নিশ্চিত করেন, ওই অডিও অন্য কোনও সময়ের।

পড়ুন: পারিবারিক কারণে তপন কান্দুকে মেরেছে দাদা, আইসি-র যোগ নেই: এসপি

তবে পূর্ণিমা স্পষ্ট জানিয়েছেন, পুলিশের কথা বিশ্বাস করছেন না তিনি। আপাতত কলকাতা হাইকোর্ট এই খুনের মামলায় কী রায় দেয়, সেটাই তাঁর দেখার বিষয়।

পূর্ণিমা এদিন বলেন, "পুলিশই জড়িত। দু'জনকে ধরে আজ বলে দিল ওরা করেছে। পুলিশ নিজে বাঁচার জন্য এই ষড়যন্ত্র করেছে। বড় বড় তৃণমূলের নেতাদেরও হাত আছে। যাদের নামে অভিযোগ করেছি, সবাইকে অ্যারেস্ট করা উচিত। দু'জনকে অ্যারেস্ট করে বলে দিলেই হল, পুলিশের হাত নেই! আমি সিবিআই চাইছি। যতদূর যেতে হয় যাব। ঝালদাবাসী আমার সঙ্গে আছে।" পূর্ণিমার আরও বক্তব্য, ‘‘আইসি যদি এই ঘটনার সঙ্গে জড়িত না হন, তা হলে উনি কেন আমার স্বামীকে ফোন করে তৃণমূলে যোগ দিতে বলতেন? কেন হুমকি দিতেন?’’

'পুলিশ নাক গলাবে না', ভাইরাল অডিও ক্লিপেও উপাচার্যের অভিযোগ সত্যি!


```