Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

Breaking: তপন কান্দু খুনের প্রত্যক্ষদর্শীর মৃত্যুতেও সিবিআই তদন্ত, নির্দেশ হাইকোর্টের

দ্য ওয়াল ব্যুরো: ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের মামলার তদন্তভার আগেই সিবিআইয়ের হাতে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার সেই খুনের একমাত্র প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের আত্মহত্যার তদন্তভারও কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দিল আদালত (Bre

Breaking: তপন কান্দু খুনের প্রত্যক্ষদর্শীর মৃত্যুতেও সিবিআই তদন্ত, নির্দেশ হাইকোর্টের

শেষ আপডেট: 12 April 2022 07:42

দ্য ওয়াল ব্যুরো: ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের মামলার তদন্তভার আগেই সিবিআইয়ের হাতে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার সেই খুনের একমাত্র প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের আত্মহত্যার তদন্তভারও কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দিল আদালত (Breaking News)।

গত সপ্তাহেই নিরঞ্জনের মৃত্যুতে সিবিআই তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু। পূর্ণিমার হয়ে বিচারপতি রাজাশেখর মান্থারের এজলাসে মামলা রুজু করেছিলেন আইনজীবী কৌস্তভ বাগচী এবং প্রীতি কর। এদিন বিচারপতি নির্দেশ দিয়েছেন, নিরঞ্জন বৈষ্ণবের মৃত্যুর কেস ডায়েরিও যেন যত দ্রুত সম্ভব কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দেওয়া হয়।

আইনজীবী প্রীতি কর দ্য ওয়াল-কে বলেন, “আমরা আদালতের কাছে আবেদন করেছিলাম, এই খুনের প্রত্যক্ষদর্শীর মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি। ফলে সেই তদন্ত যদি রাজ্য পুলিশের হাতে থাকে তাহলে সামগ্রিক ভাবে তপন কান্দু মামলার তদন্ত ধাক্কা খাবে। আদালত আমাদের আবেদন মঞ্জুর করে এই কেসেও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন।”

তাহলে ব্যাপারটা কী দাঁড়াল?

ওদিকে বীরভূমে প্রথমে বগটুই কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত। তারপর ভাদু শেখ খুনের তদন্তভারও কেন্দ্রীয় এজেন্সির হাতে দেয় হাইকোর্ট। ঝালদার ক্ষেত্রেও আগে তপন খুনের মামলা সিবিআইকে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার প্রত্যক্ষদর্শীর অস্বাভাবিক মৃত্যুর মামলাও কেন্দ্রীয় এজেন্সিকে তদন্ত করতে দিল আদালত।

তপন কান্দু খুনের একমাত্র প্রত্যক্ষদর্শী ছিলেন নিরঞ্জন বৈষ্ণব। যেদিন তপনকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছিল দুষ্কৃতীরা সেদিন তাঁর সঙ্গে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন নিরঞ্জনও। সপ্তাহ দেড় আগে নিরঞ্জনের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর নিজের বাড়ি থেকে। একটি সুইসাইড নোটও মিলেছিল। জানা গিয়েছে, সেই সুইসাইড নোটে নিরঞ্জন লিখে গিয়েছেন, তাঁকে কোনওদিন থানার চৌকাঠ ডিঙোতে হয়নি। কিন্তু এখন তাঁকে রোজ পুলিশ চাপ দিচ্ছে থানায় যাওয়ার জন্য।

ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনে গোড়া থেকেই নিহতের পরিবার পুলিশের দিকে আঙুল তুলেছিল। পূর্ণিমা কান্দু অভিযোগ করেছিলেন, ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষ এই খুনের নেপথ্যে রয়েছেন। ইতিমধ্যেই সঞ্জীবকে জেরা করেছে সিবিআই। তা ছাড়া ঝালদার এসডিপিওকেও জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা। এখন দেখার নিরঞ্জন বৈষ্ণব খুনের তদন্ত নিয়ে কোন পথে এগোয় সিবিআই।

মমতার ‘প্রেগন্যান্ট-লাভ অ্যাফেয়ার’ মন্তব্য নিয়ে মামলার আর্জি, হাইকোর্ট বলল আবেদন জমা দিন


```