Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অলিম্পিকে নাকি সোনা জিতেছেন প্রিয়া মালিক! ভুল টুইট করে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড তনুশ্রী

দ্য ওয়াল ব্যুরো: হাঙ্গেরিতে বিশ্ব ক্যাডেট কুস্তি প্রতিযোগিতায় সোনা জিতেছেন কুস্তিগীর প্রিয়া মালিক। যা নিয়ে টুইট করতে গিয়ে ভয়ঙ্কর ভুল করে বসলেন টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী! এরপরই টুইটারে নেটিজেনদের তীব্র আক্রমণের মুখে পড়লেন এই টলি তার

অলিম্পিকে নাকি সোনা জিতেছেন প্রিয়া মালিক! ভুল টুইট করে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড তনুশ্রী

শেষ আপডেট: 25 July 2021 13:56

দ্য ওয়াল ব্যুরো: হাঙ্গেরিতে বিশ্ব ক্যাডেট কুস্তি প্রতিযোগিতায় সোনা জিতেছেন কুস্তিগীর প্রিয়া মালিক। যা নিয়ে টুইট করতে গিয়ে ভয়ঙ্কর ভুল করে বসলেন টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী! এরপরই টুইটারে নেটিজেনদের তীব্র আক্রমণের মুখে পড়লেন এই টলি তারকা! রবিবার দুপুরে তনুশ্রী টুইটারে লেখেন, "অলিম্পিকে সোনা জিতেছেন প্রিয়া মালিক। কী দুর্দান্ত ভাবে অলিম্পিক শুরু হলো! আমাদের দেশের মেয়েরা সোনা এবং মন, দুই-ই জয় করছে। এরপরই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হন অভিনেত্রী। টুইটারে এত বড় ভুল তথ্য দেওয়ায় তনুশ্রীর দিকে ধেয়ে আসে আক্রমণের ঝড়। এক নেটিজেন লিখেছেন, ‘“আপনি বিজেপি ছাড়লেন কেন? আপনি ওনাদের একদম সঠিক কর্মী হতে পারেন।” কেউ আবার লিখেছেন, "হোমওয়ার্কটা ভাল করে হয়নি। ফেসবুক থেকে দেখে টুইটারে পোস্ট।"

এরকম অসংখ্য তীক্ষ্ণ মন্তব্য শুনতে হয় তাঁকে। অবশ্য কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেছেন প্রযোজক রানা সরকার। তিনি তনুশ্রীকে ট্যাগ করে লিখেছেন, ‘উনি অলিম্পিকে সোনা জেতেননি। তবে আশা করি আমরাও অলিম্পিকে সোনা পাব।’

আজ বিশ্ব ক্যাডেটে ৭৩ কেজি বিভাগে খেলতে নেমেছিলেন প্রিয়া। ফাইনালে বেলারুসের সেনিয়া পাটাপোভিচকে ৫-০ পয়েন্টে হারিয়ে দেন। প্রিয়ার জয়ের পরেই তাঁকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, এত বিতর্কের পরেও তনুশ্রীর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বহাল তবিয়তে রয়েছে সেই টুইটটি।

```