
শেষ আপডেট: 23 August 2023 01:59
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: রাজ্যে পঞ্চায়েত ভোট মিটে গেছে, দেড় মাসেরও বেশি হয়ে গেল। এখনও জেলাগুলির বহু জায়গাতেই পঞ্চায়েত বোর্ড গঠন (Panchayat board formation) হয়নি। বা হলেও কোথাও বামেদের সমর্থনে বোর্ড গঠন করছে বিজেপি। তো কোথাও আবার গেরুয়া শিবিরকে সমর্থন দিয়ে পঞ্চায়েত বোর্ড গঠন করছে শাসক দল তৃণমূল। এমনটাই ঘটেছে পূর্ব মেদিনীপুরের বিষ্ণুবাড়-২ অঞ্চলে। সেখানে বোর্ড গঠনের ক্ষেত্রে বিজেপিকে সমর্থন দিয়েছিল তৃণমূল। সেই অপরাধেই তৃণমূল নেতাকে অনির্দিষ্টকালের জন্য দল থেকে বহিষ্কার করল জেলা তৃণমূল নেতৃত্ব (TMC leader expelled)।
জানা গেছে, বিষ্ণুবাড়-২ অঞ্চলে পঞ্চায়েত ভোট হয়েছিল মোট ১৪টি আসনে। তার মধ্যে তৃণমূল, সিপিএম এবং সিপিএম সমর্থিত নির্দল ৩টি করে আসন পেয়েছিল। বিজেপি ৫টি আসনে জয়ী হয়েছিল। এই জগাখিচুড়ি অবস্থা থেকে বাঁচতে তৃণমূল, সিপিএম এবং নির্দল একসঙ্গে মিলে বিজেপিকে সমর্থন দেয়। বোর্ড গঠনের পর প্রধান এবং উপপ্রধান দুজনকেই নির্বাচিত করা হয় বিজেপি থেকে।
ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক দেবকুমার দাসের দাবি, তৃণমূল কোনও ভদ্রলোকের দল নয়। 'নির্বাচনে প্রতিশ্রুতি দিয়ে আমরা বলেছিলাম মানুষের পঞ্চায়েত গড়ব। তাতে কোন দল জিতেছে সেটা বড় কথা নয়। মানুষের পঞ্চায়েতে আস্থাশীল হয়ে তৃণমূলের লোকজন আমাদের সাহায্য করেছে,' জানিয়েছেন দেবকুমারবাবু। অশোক গোস্বামীকে একজন সজ্জন ব্যক্তি বলে দাবি করে তিনি জানিয়েছেন, তাঁর ধারণা, এই বহিষ্কার আপেক্ষিক এবং অশোক বাবুর এতে আনন্দেই দিন কাটবে।
ফের অসুস্থ ‘কালীঘাটের কাকু’, এসএসকেএমে ঢোকার সময় ইডি নিয়ে প্রশ্ন শুনে চটলেন সুজয়কৃষ্ণ