Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তাহেরপুরে কিডনি বেচেছেন একই এলাকার ৬ জন! অভাবের তাড়নায় বিপন্ন জীবন

দ্য ওয়াল ব্যুরো: কেউ কিডনি বিক্রি করেছেন সংসার চালাতে, কেউ বা চিকিৎসার প্রয়োজনে। কিন্তু অভাব এতটাই প্রকট যে এছাড়া উপায় ছিল না। ঘর ফুটো হয়ে জল পড়ছিল। চিকিৎসার অভাবে ধুঁকছিলেন স্বামী। খবর মিলেছে, এসব সামাল দিতেই গত তিন বছরে কিডনি বিক্রি

তাহেরপুরে কিডনি বেচেছেন একই এলাকার ৬ জন! অভাবের তাড়নায় বিপন্ন জীবন

শেষ আপডেট: 3 October 2021 14:41

দ্য ওয়াল ব্যুরো: কেউ কিডনি বিক্রি করেছেন সংসার চালাতে, কেউ বা চিকিৎসার প্রয়োজনে। কিন্তু অভাব এতটাই প্রকট যে এছাড়া উপায় ছিল না। ঘর ফুটো হয়ে জল পড়ছিল। চিকিৎসার অভাবে ধুঁকছিলেন স্বামী। খবর মিলেছে, এসব সামাল দিতেই গত তিন বছরে কিডনি বিক্রি করেছেন তাহেরপুরের (taherpur) একই এলাকার ৬ জন! তার মধ্যে রয়েছেন একই পরিবারের চারজনও। অথচ পঞ্চায়েতের কাছে নাকি খবরই যায়নি। সাহায্যের জন্য কেউ সেই পরিবারগুলোর পাশে দাঁড়াননি। জানা গিয়েছে, গত তিন বছর ধরে এমনটা হচ্ছে নদিয়ার তাহেরপুর থানার শর্মা পাড়া এলাকায়। যদিও পঞ্চায়েত প্রধানের সাফ কথা, তাঁরা কিছুই জানতেন না। এখন শুনছেন।

কে কোন তারকার ছেলে, সেটা দেখা আমাদের কাজ নয়: আরিয়ানকে গ্রেফতার করে বললেন এনসিবি প্রধান

এক কিডনি দাতা জানালেন, বাড়িঘর মেরামতিতে টাকার দরকার ছিল তাই কিডনি বেচেছেন। এলাকারই একজনের মারফত তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে কিডনি দিয়েছেন। সেখানে সাড়ে চার লক্ষ টাকার রফা হয়েছিল, কিন্তু এখনও অবধি পেয়েছেন চার লক্ষ টাকা। বাকি ৫০ হাজার টাকা তাঁকে দেওয়া হয়নি। অন্যদিকে স্বামীর চিকিৎসার জন্য অর্থের অভাব ছিল, তাই বাধ্য হয়ে কিডনি দিয়েছেন স্ত্রী। আরেকজন পেশায় ইলেকট্রিক মিস্ত্রি, তিনিও দিয়েছেন কিডনি। তবে তিনি অবশ্য বিনামূল্যেই দান করেছেন বলে জানান। সংসারে অভাব রয়েছে, তা সত্ত্বেও কী ভাবে তিনি কিডনি দান করলেন স্বেচ্ছায়? সে প্রশ্ন করতে তিনি জানান বিষয়টা স্পর্শকাতর। নদিয়ার তাহেরপুর থানার কালীনারায়ণপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের মন্ডলপাড়া এলাকার ছবিটা এমনই। অধিকাংশ বাসিন্দারাই দারিদ্র্যসীমার নীচে। নুন আনতে পান্তা ফুরোয় তাঁদের। যদিও পঞ্চায়েতের কাছে বিষয়টা স্পষ্ট নয়। এতকিছু নাকি জানতেনই না প্রধান। যদিও কারা কারা কিডনি বেচে সংসার চালাচ্ছেন এলাকার সকলেই জানেন তাঁদের নাম। কিন্তু তাঁদের জীবন কী এভাবেই চলবে? এই টাকা ফুরোলে, তারপর? উত্তর মেলে না। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```