Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোবাইলে সন্দেহের বীজ! পরকীয়ার 'অপরাধে' স্ত্রীকে খুন, রেহাই পেল না নাবালক ছেলেও

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: সংসারে নজর নেই। সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকে স্ত্রী। তাই স্বামীর মনে সন্দেহ দানা বেঁধেছিল। সন্দেহ এতটাই গাঢ় হয়ে উঠেছিল যে স্ত্রীর সঙ্গে সৎ ছেলেকেও কুপিয়ে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার এমন ঘটনায় হ

মোবাইলে সন্দেহের বীজ! পরকীয়ার 'অপরাধে' স্ত্রীকে খুন, রেহাই পেল না নাবালক ছেলেও

শেষ আপডেট: 25 September 2023 13:34

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: সংসারে নজর নেই। সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকে স্ত্রী। তাই স্বামীর মনে সন্দেহ দানা বেঁধেছিল। সন্দেহ এতটাই গাঢ় হয়ে উঠেছিল যে স্ত্রীর সঙ্গে সৎ ছেলেকেও কুপিয়ে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার এমন ঘটনায় হইচই পড়ে গেল নদিয়ার তাহেরপুর থানা এলাকায় (Taherpur Murder Case)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাহেরপুরের বাদকুল্লা বাপুজিনগরে বাসিন্দা সুফল বিশ্বাস পেশায় ট্রাক চালক। গত ছ'বছর আগে গাংনাপুরের এরুলি এলাকার এক বিধবা মহিলা শুক্লা বিশ্বাসের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর শুক্লার ছেলেও তাঁদের সঙ্গে থাকত (Taherpur Murder Case)।

আত্মীয়দের দাবি, মহারাষ্ট্রে ট্রাক চালকের কাজ করত সুফল। তাই বাড়িতে বেশি আসতে পারত না। শুক্লা এখানে ছেলের সঙ্গে একাই থাকত। সুফলের খোঁজখবর নেওয়ার জন্য ওই মহিলা একটি মোবাইল ফোন কিনেছিলেন। শুক্লার এই কাজ পছন্দ হয়নি সুফলের। তাঁর ধারণা হয় শুক্লা কোনও পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন। বাড়িতে আসলেই দম্পতির মধ্যে এই নিয়ে অশান্তি হত।

প্রতিবেশীরা জানিয়েছেন, রবিবার রাতে বাপুজিনগরের বাড়িতে এসেছিল সুফল। বাড়িতে ঢুকেই সে স্ত্রীকে কোপাতে থাকে। সঙ্গে দশ বছরের সৎ ছেলেকেও নৃংশসভাবে কুপিয়ে খুন করে।

এই ঘটনা টের পেয়ে সুফলের বাড়িতে ছুটে যান প্রতিবেশীরা। সুফল পালাতে গেলে তাঁরা ওই অভিযুক্তকে ধরে ফেলেন। এরপরেই তাহেরপুর থানায় খবর দেন। পুলিশ এসে ওই ব্যক্তিকে গ্রেফতার করে।

রাতভোর জেরার পর পুলিশের জেরায় পর সুফলের দাবি, তিনি স্ত্রীকে মোবাইল কিনতে বারণ করেছিলেন। কিন্তু তাঁর কথা উপেক্ষা করে মোবাইল কিনেছিলেন শুক্লা। তারপরে সংসারের কাজে মন ছিল না স্ত্রীর। সারাক্ষণ ফোনেই ব্যাস্ত থাকত। এতেই তাঁর মনে সন্দেহ দানা বাঁধে, যে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন স্ত্রী।

আরও পড়ুন: মনিবের ট্রেনিংয়ে খাকি পোশাক দেখেই কামড়! মাদক ব্যবসায়ীর বাড়িতে কুকুরের হামলার মুখে পুলিশ


```