Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্যাব কেলেঙ্কারির এপিসেন্টার উত্তরবঙ্গ! একই দিনে শিলিগুড়ি থেকে গ্রেফতার দম্পতি-সহ মোট ৪

তদন্তকারীরা মনে করছেন মাটিগাড়ার ওই দম্পতি নিজেদের অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিলেন। 

ট্যাব কেলেঙ্কারির এপিসেন্টার উত্তরবঙ্গ! একই দিনে শিলিগুড়ি থেকে গ্রেফতার দম্পতি-সহ মোট ৪

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 24 November 2024 17:55

দ্য ওয়াল ব্যুরো: ট্যাব জালিয়াতি কাণ্ডে আরও চার জনকে পাকড়াও করল পুলিশ। শনিবার রাতে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানা ও মাটিগাড়া থানা এলাকা থেকে এক দম্পতি-সহ মোট চারজনকে গ্রেফতার করেছে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি থানার পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে জলপাইগুড়ির নৌকাঘাট থেকে মেহবুব হুসেন নামে এক যুবককে এবং শিলিগুড়ির মাটিগাড়া এলাকা থেকে নজরুল ইসলাম ও রুকসানা খাতুন নামে এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।

অভিযোগ, রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। সেই সূত্র ধরেই শনিবার রাতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। তদন্তকারীরা মনে করছেন ওই দম্পতি নিজেদের অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিলেন। 

এদিন ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালত ও শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাচ্ছে পুলিশ। তবে শুধু তিনজনই নয়, আলিপুরদুয়ার থেকেও প্রবীর দাস নামে এক জনকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। 

বাংলায় নয়া আতঙ্ক ট্যাব কেলেঙ্কারি। রাজ্য সরকার একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পড়াশোনার সুবিধার জন্য ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের আওতায় ট্যাব দেয়। কিন্তু সেই ট্যাব কেনার জন্য পড়ুয়াদের জন্য নির্ধারিত ১০ হাজার টাকা অ্যাকাউন্টে ঢোকার কথা থাকলেও তা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে বলে অভিযোগ। এমন অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন।


```