দ্য ওয়াল ব্যুরো : কোভিডের মধ্যে স্কুল-কলেজ বন্ধ। এই পরিস্থিতিতে এবার ক্লাস ওয়ান থেকে নাইন পর্যন্ত সিলেবাস (Syllabus) কমানোর উদ্যোগ শুরু হয়েছে রাজ্যে।
শিক্ষা দফতর সূত্রের খবর, অধ্যাপক অভীক মজুমদারের নেতৃত্বাধীন সিলেবাস কমিটি ইতিমধ্যেই সিলেবাসের ৩০ থেকে ৩৫ শতাংশ কমিয়ে তাদের প্রস্তাব জমা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং মাধ্যমিক শিক্ষা পর্ষদের কাছে।
দুই পর্ষদ ওই প্রস্তাব খতিয়ে দেখে শিক্ষা দফতরকে জানালে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
ইতিমধ্যেই মাধ্যমিক- উচ্চমাধ্যমিকেও ৩০-৩৫% সিলেবাস কমানো হয়েছে। এবার ক্লাস ওয়ান থেকে নাইনের সিলেবাস কমানোর ঘোষণা হতে পারে।
শিক্ষা দফতরের এক আধিকারিক বলেন, পুজোর পর স্কুল যদি খোলে তখন পরীক্ষা পুরো সিলেবাসের উপর নেওয় সম্ভব হবে না। এখন অ্যাকটিভিটি টাস্ক দেওয়া হচ্ছে পড়ুয়াদের। তার ভিত্তিতেই মূল্যায়ন হওয়ার কথা।
তবু যদি পরীক্ষা নেওয়ার সুযোগ তৈরি হয় তখন সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে নেওয়া হবে। তারই আগাম প্রস্তুতি সেরে রাখা হচ্ছে।