Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

Swasthya Sathi: 'স্বাস্থ্যসাথী'র প্যাকেজ বাড়ানো এবং বকেয়া মেটানোর আর্জি, স্বাস্থ্যভবনে চিঠি বেসরকারি হাসপাতালের

দ্য ওয়াল ব্যুরো: বকেয়া টাকা মেলেনি। এই অভিযোগ বেসরকারি হাসপাতালগুলির। তাই স্বাস্থ্যসাথী কার্ডের (Swasthya Sathi) পরিষেবা দেওয়া সম্ভব নয়, জানিয়ে স্বাস্থ্য দফতরে চিঠি দিল প্রায় ২০টি বেসরকারি হাসপাতাল। পাশাপাশি স্বাস্থ্যসাথী প্যাকেজের খরচের প

Swasthya Sathi: 'স্বাস্থ্যসাথী'র প্যাকেজ বাড়ানো এবং বকেয়া মেটানোর আর্জি, স্বাস্থ্যভবনে চিঠি বেসরকারি হাসপাতালের

শেষ আপডেট: 18 March 2022 10:18

দ্য ওয়াল ব্যুরো: বকেয়া টাকা মেলেনি। এই অভিযোগ বেসরকারি হাসপাতালগুলির। তাই স্বাস্থ্যসাথী কার্ডের (Swasthya Sathi) পরিষেবা দেওয়া সম্ভব নয়, জানিয়ে স্বাস্থ্য দফতরে চিঠি দিল প্রায় ২০টি বেসরকারি হাসপাতাল। পাশাপাশি স্বাস্থ্যসাথী প্যাকেজের খরচের পরিমান বাড়ানোর আর্জিও জানানো হয়েছে।

সূত্রের খবর, বেসরকারি হাসপাতালগুলির বকেয়া প্রায় ২০০ কোটি টাকা। বেসরকারি হাসপাতাল সংগঠনগুলির বক্তব্য, এর আগেও তারা বকেয়া মেটানোর বিষয়ে স্বাস্থ্যদফতরে জানিয়েছিল। সেখান থেকে বলা হয়েছিল, ২০ দিনের মধ্যে এই টাকা তারা পেয়ে যাবে। কিন্তু সেই সময়ের মেয়াদ পার হয়ে গেলেও বকেয়া টাকা পাননি বলে অভিযোগ।

দিঘায় পর্যটকদের ভিড়, সমুদ্রপাড়ে জমে উঠেছে রঙের খেলা

যে কারনেই স্বাস্থ্যভবনকে চিঠি পাঠিয়েছেন তাঁরা। বকেয়া না মেটালে এবং প্যাকেজের দর না বাড়লে স্বাস্থ্যসাথী কার্ডে আর পরিষেবা দিতে পারবে না বলেই জানিয়ে দিয়েছে বেসরকারি হাসপাতালগুলি।


```