বর্ধমানে দুয়ারে বিজয়া! সাইকেলে চেপে মিষ্টি বিলি করলেন মন্ত্রী স্বপন দেবনাথ
দ্য ওয়াল ব্যুরো: পুজো কেটে গেছে। বিজয়া পেরিয়ে চলে এসেছে লক্ষ্মীপুজো। আর তার মাঝেই মানুষের দুয়ারে ঘুরে ঘুরে বিজয়া করতে নামলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। বর্ধমানের (Bardhaman) পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা এলাকায় অভিনব কায়দায় বিজয়া সারতে দেখা
শেষ আপডেট: 19 October 2021 12:19
দ্য ওয়াল ব্যুরো: পুজো কেটে গেছে। বিজয়া পেরিয়ে চলে এসেছে লক্ষ্মীপুজো। আর তার মাঝেই মানুষের দুয়ারে ঘুরে ঘুরে বিজয়া করতে নামলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। বর্ধমানের (Bardhaman) পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা এলাকায় অভিনব কায়দায় বিজয়া সারতে দেখা গেল তাঁকে।
উত্তরাখণ্ডে পাহাড়ি ধস, প্রবল বৃষ্টি, আটকে রাজ্যের ১৪ পর্যটক
এদিন সাইকেলে চেপে গোটা এলাকায় ঘুরেছেন স্বপন দেবনাথ। তাঁর সাইকেলের সামনে ছিল প্ল্যাকার্ড, যাতে বড় বড় করে লেখা "বড়দের বিজয়ার প্রণাম ও ছোটদের ভালবাসা"। এভাবেই এলাকাবাসীর দুয়ারে বিজয়া সারলেন মন্ত্রী।
তবে খালি হাতে তো আর বিজয়া হয় না। মিষ্টিমুখ বিজয়াতে আবশ্যিক। তা ভুলে যাননি স্বপন বাবু। তাঁর সাইকেলের সামনের ক্যারিয়ারে ছিল লাড্ডু। জনে জনে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে লাড্ডু বিতরণ করেছেন তিনি। সঙ্গে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে বিলি করেছেন মাস্কও। মন্ত্রীকে এই রূপে দেখে খুশি স্থানীয়রাও।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'