Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যাদবপুর কাণ্ডে ‘মাও-যোগ’ দেখছেন শুভেন্দু, এনআইএ তদন্তের দাবি, হাইকোর্টে জনস্বার্থ মামলা

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় (Jadavpur student death case) আদালতের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ছাত্র খুনের ঘটনায় ইউএপিএ (UAPA) ধারা যুক্ত করা, অবিলম্বে এনআইএ তদন্ত (NI

যাদবপুর কাণ্ডে ‘মাও-যোগ’ দেখছেন শুভেন্দু, এনআইএ তদন্তের দাবি, হাইকোর্টে জনস্বার্থ মামলা

শেষ আপডেট: 21 August 2023 07:32

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় (Jadavpur student death case) আদালতের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ছাত্র খুনের ঘটনায় ইউএপিএ (UAPA) ধারা যুক্ত করা, অবিলম্বে এনআইএ তদন্ত (NIA investigation,) এবং ক্যাম্পাসে সেন্ট্রাল ফোর্স মোতায়েনের দাবিতে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলার আবেদন জানানো হয়। মামলার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা।

শুভেন্দুর (Suvendu Adhikari) আইনজীবীর বক্তব্য, “ইউএপিএ আইন অনুযায়ী, মাওবাদী সংগঠন নিষিদ্ধ। তা সত্ত্বেও যাদবপুরের মতো প্রতিষ্ঠানে এই অতিবাম সংগঠনগুলো (maolink) কীভাবে সক্রিয় থাকতে পারে? তাই ছাত্র খুনের ঘটনায় ইউএপিএ (UAPA) ধারা যুক্ত করে এনআইএ তদন্ত হওয়া জরুরি।”

পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে সেন্ট্রাল ফোর্স মোতায়েনের দাবিও জানিয়েছেন শুভেন্দুর আইনজীবী। এদিন আদালতে দায়ের করা জনস্বার্থ মামলার আবেদনে বিরোধী দলনেতার আইনজীবী জানান, ‘২০২২ সালে নদিয়া জেলা থেকে কিছু মাওবাদী গ্রেফতার হয়েছিলেন। তাঁরা যাদবপুরের ছাত্র ছিলেন। যে ছাত্রটির মৃত্যু হয়েছে তারও বাড়ি নদিয়ায়। ছেলেটি কিছু জানতে পেরেছিল বলেই তাকে হত্যা করা হল কী না, সেটা জানা জরুরি। যেহেতু যাদবপুরে মাওবাদীদের মতো নিষিদ্ধ সংগঠন সক্রিয় তাই জাতীয় নিরাপত্তার স্বার্থে এনআইএ তদন্ত চাইছি।’

ব়্যাগিং বিরোধী কমিটিকে সক্রিয় করা, বিশ্ববিদ্যালয়ের উপস্থিতিতে বায়োমেট্রিক এন্ট্রির ব্যবস্থারও দাবি জানানো হয়েছে জনস্বার্থ মামলায়।

গত ৯ অগস্ট যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনা ঘটে। তার প্রতিবাদে গত বৃহস্পতিবার বিকেলে যাদবপুর এইট-বি বাসস্ট্যান্ডের কাছে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ সভায় হাজির হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ, শুভেন্দুর বক্তব্য রাখার সময়ে কালো পতাকা দেখানো হয় অতি-বাম ছাত্র সংগঠনের তরফে। এমনকী শুভেন্দু স্টেজ থেকে নামার সময় তাঁকে আক্রমণ করা হয় বলেও অভিযোগ। ধুন্ধুমার বেঁধে যায় গোটা চত্বরে, আক্রমণ ও পাল্টা আক্রমণ চলতে থাকে। ঘটনার প্রতিবাদে যাদবপুর থানায় এফআইআর দায়ের করেছিলেন শুভেন্দু। এবার আদালতের দ্বারস্থ হলেন।

আরও পড়ুন: ‘যাদবপুরে আমায় খুন করতে চাইছিল!’ শুভেন্দু অধিকারী এফআইআর করলেন ছাত্রদের বিরুদ্ধে


```