Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘বিচারাধীন বিষয়’, মণিপুর নিয়ে বিধানসভায় আলোচনা চান না শুভেন্দু

দ্য ওয়াল ব্যুরো: সবকিছু ঠিক থাকলে মণিপুর (Manipur) বনাম রাজ্যের আইনশৃঙ্খলা (State law and order) ইস্যুতে আগামীকাল বুধবার তেতে উঠতে পারে রাজ্য বিধানসভা। মঙ্গলবারই এই বিষয়ে বিধানসভার অন্দরে পরস্পরকে আক্রমণের জন্য তৈরিছিল দু’পক্ষ। ধূপগুড়ি

‘বিচারাধীন বিষয়’, মণিপুর নিয়ে বিধানসভায় আলোচনা চান না শুভেন্দু

শেষ আপডেট: 25 July 2023 09:51

দ্য ওয়াল ব্যুরো: সবকিছু ঠিক থাকলে মণিপুর (Manipur) বনাম রাজ্যের আইনশৃঙ্খলা (State law and order) ইস্যুতে আগামীকাল বুধবার তেতে উঠতে পারে রাজ্য বিধানসভা। মঙ্গলবারই এই বিষয়ে বিধানসভার অন্দরে পরস্পরকে আক্রমণের জন্য তৈরিছিল দু’পক্ষ। ধূপগুড়ির বিজেপি বিধায়কের অকাল প্রয়াণের জেরে মঙ্গলবার বিধানসভা মুলতুবি ঘোষণা হয়ে যাওয়ায় তা সম্ভব হয়ে ওঠেনি। তবে আক্রমণ পাল্টা আক্রমণের পথ থেকে সরে আসছে না দু’পক্ষ।

তৃণমূল সূত্রের খবর, মণিপুরের ঘটনার প্রতিবাদে আগামীকাল বুধবার বিধানসভায় নিন্দাপ্রস্তাব আনবে শাসকদল তৃণমূল। এবং তা রুখে দিতে গেরুয়া শিবির যে সব ধরনের প্রচেষ্টা চালাবে এদিন স্পষ্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

শুভেন্দুর কথায়, ‘মণিপুর নিয়ে কোনও প্রস্তাব আনতে পারে না। কারণ এডুকেশন স্ক্যাম নিয়ে আমরা আগে যখন বলেছিলাম তখন বলা হয়েছিল সাব জুডিস ম্যাটার। আলোচনা করা যাবে না। মণিপুরও সাব জুডিস ম্যাটার। সুপ্রিম কোর্ট হয়েছে। ফলে একই যুক্তিতে এটাও আলোচনা করা যায় না।’

একই সঙ্গে তিনি বলেন, ‘তবু জোর করে আনলে আলোচনা হবে। আমাদের মহিলা সদস্যরা  অংশ নেবেন। আমরা হাউজ (বিধানসভা) বন্ধ করে নয়, সচল রেখেই প্রতিবাদ জানাব।’

রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি, বাড়তে থাকা বেকারত্ব এবং ডেঙ্গি রোধে সরকারের ব্যর্থতার অভিযোগে আগামীকাল বিধানসভায় নিন্দাপ্রস্তাব আনবে গেরুয়া শিবির। শুভেন্দুর কথায়, “রামপুরহাটের বগটুই থেকে মালদহ, গোটা রাজ্যে ক্রম বর্ধমান নারী নির্যাতন চলছে। নিয়োগ দুর্নীতির মাঝেই বাড়ছে বেকারত্ব। বর্ষার শুরুতেই ডেঙ্গি মহামারির আকার নিয়েছে। এরই প্রতিবাদে আমাদের প্রতিনিধিরা সরব হবেন।”

রাজনৈতিক মহলের মতে, সদ্য শেষ হওয়া পঞ্চায়েত ভোটে নিজেদের দুর্গেও বিশেষ কিছু করে উঠতে পারেনি বিজেপি। ফলাফল নিয়ে দলের অন্দরেই প্রশ্ন রয়েছে। এদিকে বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। সেদিকে খেয়াল রেখে বিধানসভার ভিতরে ও বাইরে আন্দোলনকে তীব্রতর করার কৌশল নিচ্ছে গেরুয়া শিবির। ওই মহলের মতে, অতীতে বিধানসভা অচলের ঘটনায় বিজেপির বিরুদ্ধে বারে বারে উন্নয়নস্তব্ধ করার অভিযোগে সরব হয়েছে তৃণমূল। সেকারণেই বিধানসভা বয়কটের পরিবর্তে ‘হাউজ সচল রেখেই প্রতিবাদের’ কৌশল নিচ্ছে টিম শুভেন্দু।

আরও পড়ুন: জঙ্গলমহলের আরও ৫৮ জন তরুণকে সিভিক ভলান্টিয়ারের চাকরি দিল রাজ্য


```