
শেষ আপডেট: 7 September 2023 16:43
দ্য ওয়াল ব্যুরো: পুজোর মুখেই বাংলার বিধানসভার মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই সিদ্ধান্তের কড়া সমালোচনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। বৃহস্পতিবার বিকেলে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তারপরেই মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে সুর চড়িয়ে শুভেন্দু সাফ জানিয়ে দেন, ভাতা বৃদ্ধির (MLA allowance increment) এই সিদ্ধান্তে সমর্থন নেই তাঁর। নিজেও এই বর্ধিত বেতন নেবেন না বলে জানিয়েছেন তিনি। যদিও সেই সঙ্গে বিরোধী দলনেতা একথাও জানিয়েছেন, অনান্য বিজেপি বিধায়করা বর্ধিত বেতন নিলে তা তাঁদের ব্যক্তিগত বিষয়, সে ব্যাপারে কোনও আপত্তি নেই তাঁর।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) নিজের বেতন এক টাকাও বাড়াননি। তবে বিধায়ক থেকে মন্ত্রী পর্যন্ত সকলের বেতন এক লাফে প্রতিমাসে ৪০ হাজার টাকা বাড়ানোর কথা ঘোষণা করেছেন তিনি। কিন্তু শুভেন্দু অধিকারীর দাবি, এই ঘোষণা করার সময় বিজেপির তরফে কেউ ছিল না অধিবেশনে। তাঁদের সঙ্গে আলোচনা না করে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা বিজেপি চায় না বলে জানিয়েছেন বিরোধী দলনেতা।
এদিন বাংলা দিবস নিয়েও মুখ খুলেছেন বিজেপি নেতা। বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, ২০ জুন নয়, বরং এবার থেকে প্রতি বছর ১ বৈশাখ দিনটিকে রাজ্য দিবস হিসেবে পালন করা হবে। এদিন তাঁর সেই সিদ্ধান্তের বিরোধিতা করে শুভেন্দু বলেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ২০ জুন বাংলার মানুষকে পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। সেই দিন পাল্টে দিয়ে রাষ্ট্রপতিকে অপমান করার অধিকার কারও নেই বলে দাবি করে বিরোধী দলনেতা ঘোষণা করেছেন, ২০ জুন তারিখটিকেই বাংলা দিবস হিসেবে পালন করবে বিজেপি।
ঐশ্বর্য চা নিয়ে এসেছেন, মমতা অমিতাভকে বললেন এ বারের উৎসবে আপনি কী করবেন বলে দিচ্ছি