Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সারদা কাণ্ডে মমতা-কুণালকে জেরার আবেদন জানিয়ে সিবিআই ডিরেক্টরকে চিঠি শুভেন্দুর

দ্য ওয়াল ব্যুরো: সারদা চিটফান্ড কেলেঙ্কারি কাণ্ডে (Sarada Chit Fund Case) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে (Kunal Ghosh) সিবিআই যাতে জেরা করে সেজন্য কেন্দ্রীয় এজেন্সির ডিরেক্টরের কাছে চিঠি দি

সারদা কাণ্ডে মমতা-কুণালকে জেরার আবেদন জানিয়ে সিবিআই ডিরেক্টরকে চিঠি শুভেন্দুর

শেষ আপডেট: 20 July 2023 14:30

দ্য ওয়াল ব্যুরো: সারদা চিটফান্ড কেলেঙ্কারি কাণ্ডে (Sarada Chit Fund Case) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে (Kunal Ghosh) সিবিআই যাতে জেরা করে সেজন্য কেন্দ্রীয় এজেন্সির ডিরেক্টরের কাছে চিঠি দিয়ে আবেদন জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সিবিআই অধিকর্তাকে দেওয়া ওই চিঠি টুইট করেছেন শুভেন্দু। সেই সঙ্গে লিখেছেন, তথ্য প্রমাণের একটি সফ্ট কপি তিনি কেন্দ্রীয় এজেন্সিকে পাঠিয়েছেন।

সদ্য পঞ্চায়েত ভোট শেষ হয়েছে বাংলায়। এই পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রামে কুণাল ঘোষকে দায়িত্ব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের ফলাফলে দেখা যায় গ্রাম পঞ্চায়েতের ভোটে শুভেন্দু অধিকারী তথা বিজেপিকে জোর টক্কর দিয়েছে তৃণমূল। আবার জেলা পরিষদের ফলাফলের ভিত্তিতে দেখা যায় নন্দীগ্রাম বিধানসভায় সাড়ে ১০ হাজার ভোটে এগিয়ে রয়েছে শাসক দল। ঘটনাচক্রে তার পরই কুণালকে চিটফান্ড কাণ্ডের সূত্রে জেরার দাবি জানিয়েছেন শুভেন্দু।

কুণাল এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। তাঁর ভার্টিগোর সমস্যা রয়েছে। কুণালের কথায় শরীর সাড়া দিচ্ছে না। তবে কুণাল ঘনিষ্ঠ এক তৃণমূল নেতা এদিন বলেছেন, কাঁথিতে সারদার একটি বহুতল আবাসন গড়ে তোলার কথা ছিল। তখন কাঁথি পুরসভার চেয়ারম্যান কে ছিলেন দেখা হোক। সেই সময়ে সারদা কর্তার থেকে ওই চেয়ারম্যান টাকা নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

শুভেন্দু চিঠিতে লিখেছেন, কুণাল ঘোষ সারদা কাণ্ডে ৩৪ মাস জেলে ছিলেন। প্রতিবার জেল থেকে আদালতে যাওয়ার সময়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করতেন। এর পরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে জেরা করা হয়নি কেন। সারদা তদন্তে দীর্ঘসূত্রিতার জন্য সিবিআইয়ের উপর মানুষের অনাস্থাও তৈরি হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু।

এ ব্যাপারে প্রবীণ কংগ্রেস নেতা আবদুল মান্নান বলেছেন, “সারদা তদন্তে দীর্ঘসূত্রিতার দায় হল কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের। এই তদন্তকে বারবার রাজনৈতিক হাতিয়ার করেছে তারা। ভোট এলেই চিটফান্ড তদন্তের কথা মনে পড়ে ওদের। তাই এ ব্যাপারে সিবিআইয়ের উপর আস্থা মানুষের অনেক দিন আগেই চলে গেছে”।

মমতাকে খোলা চিঠি অপর্ণাদের, পঞ্চায়েতে হত্যালীলা ও অরাজকতার দায়িত্ব আপনার


```