Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেবযানীর মা কেন চিঠি লিখলেন, তদন্তের দাবি কুণালের

দ্য ওয়াল ব্যুরো:‌ সারদাকাণ্ডে অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের মায়ের চিঠি নিয়ে দিনভর অভিযোগ,পাল্টা অভিযোগের পালা চলছে। দেবযানীর মা বৃহস্পতিবার আলিপুর আদালতের দ্বারস্থ হয়ে দাবি করেছেন, তাঁর মেয়েকে সারদাকাণ্ডে রাজ্যের বিরোধী দলনেতা শু

দেবযানীর মা কেন চিঠি লিখলেন, তদন্তের দাবি কুণালের

শেষ আপডেট: 8 September 2022 12:49

দ্য ওয়াল ব্যুরো:‌ সারদাকাণ্ডে অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের মায়ের চিঠি নিয়ে দিনভর অভিযোগ,পাল্টা অভিযোগের পালা চলছে। দেবযানীর মা বৃহস্পতিবার আলিপুর আদালতের দ্বারস্থ হয়ে দাবি করেছেন, তাঁর মেয়েকে সারদাকাণ্ডে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও সিপিএম নেতা সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) নাম নিতে চাপ দিচ্ছে সিআইডি। অভিযোগ সামনে আসতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে টুইটারে তোপ দেগেছেন শুভেন্দু অধিকারী। তিনি টুইটে বলেন, ‘‌সিআইডি পিসি–ভাইপোর দারোয়ান।

শুভেন্দুর ওই বক্তব্যের পাল্টা কুণাল ঘোষ (Kunal Ghosh) এদিন বলেন, ‘২০১৩ সালে আমি প্রকাশ্যে বলেছি, সুদীপ্ত সেন আমায় বলেছেন, শুভেন্দু দফায় দফায় প্রচুর টাকা নিয়েছেন। আমি সারদার মিডিয়ায় চাকরি করেছি। শুভেন্দু কেন যেত। আজকে লাফাচ্ছে। সিআইডিকেও অনুরোধ করছি ওই চিঠি কেন দেবযানীর মা লিখলেন, তার তদন্ত করা হোক। শুভেন্দুর সারদা থেকে টাকা নেওয়ার অভিযোগ নতুন নয়। ও তখন তৃণমূলে। ওই চিঠিকে ঢাল করে শুভেন্দু নিজেকে সারদা থেকে টাকা নেওয়ার অভিযোগ থেকে নিজেকে আড়াল করতে পারবেন না।’‌

দেবযানীর মা শর্বরী মুখোপাধ্যায়ের অভিযোগ, গত মাসের শেষের দিকে সিআইডির একটি দল জেলে গিয়েছিল। সেখানেই চাপ দেওয়া হয় দেবযানীর উপর। শর্বরীদেবীর দাবি, তাঁর মেয়েকে বলতে বলা হয়, ‘শুভেন্দু অধিকারী ও সুজন চক্রবর্তী সারদাকর্তা সুদীপ্ত সেনের কাছ থেকে ৬ কোটি টাকা নিয়েছেন। এই লেনদেন দেবযানীর সামনে হয়েছে।’‌

দেবযানীর মায়ের অভিযোগ মিথ্যা-ভিত্তিহীন, বিবৃতি সিআইডির


```