Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

নন্দীগ্রাম ভারতের বাইরে নয়, নিজস্ব ধর্ম পালনের অধিকার রয়েছে: আহতদের দেখতে গিয়ে শুভেন্দু

দ্য ওয়াল ব্যুরো: বিজেপিতে যোগ দেওয়ার পর মঙ্গলবারই প্রথম নন্দীগ্রামে পা রেখেছিলেন শুভেন্দু অধিকারী। একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। কিন্তু বিজেপির অভিযোগ, নন্দীগ্রামের সোনাচূড়া, গোকুলনগর থেকে শুভেন্দুর অরাজনৈতিক কর্মসূচিতে যোগ

নন্দীগ্রাম ভারতের বাইরে নয়, নিজস্ব ধর্ম পালনের অধিকার রয়েছে: আহতদের দেখতে গিয়ে শুভেন্দু

শেষ আপডেট: 29 December 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: বিজেপিতে যোগ দেওয়ার পর মঙ্গলবারই প্রথম নন্দীগ্রামে পা রেখেছিলেন শুভেন্দু অধিকারী। একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। কিন্তু বিজেপির অভিযোগ, নন্দীগ্রামের সোনাচূড়া, গোকুলনগর থেকে শুভেন্দুর অরাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে আসার সময় তাঁদের উপর হামলা চালানো হয়। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বুধবার সেই আহতদের হাসপাতালে দেখতে গিয়েছিলেন শুভেন্দু। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, “নন্দীগ্রাম ভারতের বাইরে নয়, বাংলারও বাইরে নয়। এখানে যাঁর যাঁর নিজস্ব ধর্ম পালনের অধিকার রয়েছে।” তিনি আরও বলেন, “আমরা ২০০৭-০৮ থেকে একটা বড় শক্তির বিরুদ্ধে লড়াই করে তাদের হঠিয়েছি। তাদের কাছেও পুলিশ ছিল, অস্ত্র ছিল, ক্যাডার ছিল, হার্মাদ ছিল। কিন্তু শেষ কথা বলেন মানুষই। এখন কেউ কেউ সেটা বুঝতে চাইছেন না।” নন্দীগ্রাম আন্দোলনের নেতার কথায়, “আজকে অনেক মহিলা এসে বলছিলেন কালকে তাঁদের কী কী কদর্য ভাষা বলা হয়েছিল। এই মায়েদের কান্নাই ওদের জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে।” নিজের ধর্মের প্রতি আস্থাশীল ও পরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়েই গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদের আহ্বান জানিয়েছেন শুভেন্দু। এদিন সাংবাদিকদের শুভেন্দু বলেন, “কালকে ওখানে আমাদের পাঁচ হাজার ভক্ত ছিলেন। আর ওরা ১৫ জন মিলে এসব করেছে। গতকালই পাল্টা প্রতিরোধের জন্য ওখানে যেতে চেয়েছিলেন অনেকে। কিন্তু আমরা নিয়ন্ত্রণ করেছি।” গতকাল সোনাচূড়া ও গোকুলনগর এলাকা থেকে কয়েকটি গাড়িতে বিজেপি কর্মীরা শুভেন্দুর অরাজনৈতিক সভায় যোগ দিতে যাচ্ছিলেন। তখন নন্দীগ্রাম বাজারের কাছে ভূতার মোড়ে তাঁদের গাড়ি থেকে নামিয়ে হামলা চালানো হয়। ভাঙচুর চালানো হয় একাধিক গাড়িতে।

```