
শেষ আপডেট: 18 October 2021 14:18
এরকম আবহে পুজো দিতে গিয়েছিলেন শুভেন্দু। এরপর বাংলদেশের ডেপুটি হাই কমিশনের অফিসে যান তিনি। উপ হাই কমিশনারের সঙ্গে দেখা করেন। দুর্গাপূজাকে কেন্দ্র করে সেখানকার পরিস্থিতির কথা উল্লেখ করেন।
সাংবাদিকদের তিনি বলেন, 'এবারের ঘটনা একাত্তরকেও ছাড়িয়ে গিয়েছে। রংপুরের দুটি মৎসজীবীদের গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে। হাই কমিশনার জানেনই না। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কথা কেউ শুনছে না। এই হিংসা না থামলে আমরা হিলি আর পেট্রোপলে গিয়ে শুয়ে থাকব।'
সোমবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রতিবাদ মিছিল বের করেছে গেরুয়া শিবির। কলকাতায় শ্যামবাজার পাঁচ মাথার মোড়, গোলপার্ক থেকে শুরু করে আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান সর্বত্রই দলে দলে পথে নেমেছেন বিজেপি কর্মীরা।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'