Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দলত্যাগী বিজেপি বিধায়কদের অবস্থান কী, এক সপ্তাহের মধ্যে জানাতে বললেন শুভেন্দু

দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দিয়েছিলেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ। এরপর মঙ্গলবার তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং মহিলা তৃণমূলের সভানেত্রী কাকলি ঘোষ

দলত্যাগী বিজেপি বিধায়কদের অবস্থান কী, এক সপ্তাহের মধ্যে জানাতে বললেন শুভেন্দু

শেষ আপডেট: 31 August 2021 18:04

দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দিয়েছিলেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ। এরপর মঙ্গলবার তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং মহিলা তৃণমূলের সভানেত্রী কাকলি ঘোষ দস্তিদারের হাত থেকে তৃণমূল পতাকা তুলে নেন বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসও। পরপর জোড়া দলত্যাগে স্বভাবতই অস্বস্তিতে রাজ্য বিজেপি নেতৃত্ব। আরও পড়ুনঃ বিষ্ণুপুরের তন্ময় তৃণমূলে ফিরেই অর্চিতার পাশে, বললেন ‘বড় খেলা হবে’ মঙ্গলবার সন্ধ্যায় দলত্যাগী দুই বিধায়ককে নিজেদের ‘অবস্থান’ স্পষ্ট করতে বলল বিজেপি। তার জন্য এক সপ্তাহ সময়ও বেঁধে দেওয়া হয়েছে। মঙ্গলবার বিজেপির পরিষদীয় দলনেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তৃণমূলে যোগদানকারী দুই বিধায়ক তন্ময় ঘোষ এবং বিশ্বজিৎ দাসকে এই মর্মে চিঠি পাঠিয়েছেন। দুই বিধায়ককে পাঠানো চিঠির বয়ান প্রায় একই। চিঠিতে তৃণমূলে যোগদানের খবরের উল্লেখ করে দলত্যাগী দুই নেতার কাছেই শুভেন্দু জানতে চেয়েছেন, এখন তাঁদের রাজনৈতিক অবস্থান কী। আগামী এক সপ্তাহের মধ্যে জবাব না পেলে ধরে নেওয়া হবে তাঁরা দলত্যাগ করেছেন। এই চিঠির সঙ্গে সংবাদমাধ্যমে প্রকাশিত তৃণমূলের যোগদানের রিপোর্টের কপিও বিশ্বজিৎ ও তন্ময়কে পাঠিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```