Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মমতার সঙ্গে মুখোমুখি বৈঠকে থাকছেন না শুভেন্দু

দ্য ওয়াল ব্যুরো: বিধানসভায় আজ ২০২৩-’২৪ আর্থিক বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন। কিন্তু বাজেট ভাষণের আগে স্পিকার বিমান বন্দ্

মমতার সঙ্গে মুখোমুখি বৈঠকে থাকছেন না শুভেন্দু

শেষ আপডেট: 15 February 2023 06:56

দ্য ওয়াল ব্যুরো: বিধানসভায় আজ ২০২৩-’২৪ আর্থিক বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন। কিন্তু বাজেট ভাষণের আগে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরের বৈঠকে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর মুখোমুখি হবেন না। বিরোধী দলনেতা বৈঠকে যোগ দেন কিনা তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল তৃণমূল-বিজেপি দুই শিবিরেই। কিন্তু বিরোধী দলনেতা বৈঠকের আগে টুইট করে জানিয়ে দিয়েছেন, থাকছেন না তিনি বৈঠকে।

মুখ্য তথ্য কমিশনার নিয়োগের জন্য স্পিকারের ঘরে বুধবার বেলা সাড়ে বারোটায় বৈঠক হওয়ার কথা। নিয়োগ কমিটির সদস্যরা হলেন, মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা এবং একজন সিনিয়র মন্ত্রী। বর্তমানে সিনিয়র মন্ত্রী হিসাবে ওই কমিটির সদস্য কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

বৈঠকে যোগ দিতে বিরোধী দলনেতাকে গত সপ্তাহেই আমন্ত্রণ পত্র পাঠানো হয় নবান্নের তরফে। এর আগে রাজ্যের লোকায়ুক্ত এবং মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগের বৈঠক শুভেন্দু বয়কট করেছিলেন। তাঁর বক্তব্য, নিয়ম মেনে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। শুভেন্দু তাঁর সিদ্ধান্তের কথা চিঠি লিখে রাজ্যের স্বরাষ্ট্র তথা কর্মিবর্গ দফতরের সচিব বিপি গোপালিকাকে জানিয়ে দিয়েছেন।

এবারের বৈঠকের বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিন কয়েক আগে বলেন, নিয়ম মেনে তিনি তথ্য কমিশনার নিয়োগ সংক্রান্ত কাগজপত্র পেয়েছেন। তবে বৈঠকে যোগ দেবেন কি না তা তখন স্পষ্ট করেননি তিনি।

বুধবার টুইটে বলেছেন, তথ্য কমিশনার নিয়োগের বিজ্ঞাপন ঠিক করে করা হয়নি। বৈঠকে আগে থেকে বাছাই করা প্রার্থীকে নিয়োগের প্রহসন হবে।

তথ্য কমিশনার পদের জন্য ১৫জন অফিসার আবেদন করেছেন। তাঁদের থেকে একজনকে বেছে নেওয়া হবে। এর আগে দু’বার নিয়োগ বৈঠক বাতিল হয় বিরোধী দলনেতা নাম নিয়ে আপত্তি তোলায়।

মমতা আজ বাজেট পেশের পরই জেলায় ছুটবেন, কেন গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রীর এই সফর


```