Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'শুভেন্দু এখন হনুমানের মতো দেখতে হয়েছে!' প্রসূনের মন্তব্যে বিতর্কের ঝড়, পাল্টা তোপ সুকান্তর

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: বঙ্গ রাজনীতিতে ফের কু-কথার স্রোত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) 'হনুমানের' (Monkey) সঙ্গে তুলনা করলেন হাওড়ার তৃণমূল সাংসদ তথা প্রাক্তন জাতীয় ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee)

'শুভেন্দু এখন হনুমানের মতো দেখতে হয়েছে!' প্রসূনের মন্তব্যে বিতর্কের ঝড়, পাল্টা তোপ সুকান্তর

শেষ আপডেট: 27 November 2022 12:15

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: বঙ্গ রাজনীতিতে ফের কু-কথার স্রোত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) 'হনুমানের' (Monkey) সঙ্গে তুলনা করলেন হাওড়ার তৃণমূল সাংসদ তথা প্রাক্তন জাতীয় ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee)। পাল্টা প্রসূনকে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

শনিবার বালিতে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র (INTTUC) সমাবেশ ছিল। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে প্রসূন বলেন, "শুভেন্দুর জন্য খারাপ লাগে, আগে কী সুন্দর দেখতে ছিল। কিন্তু এখন হনুমানের মতো হয়ে গেছে… সারাদিন খালি হাউ হাউ, হাউ হাউ করে বেড়াচ্ছে!" শুধু তাই নয়, এই প্রাক্তন জাতীয় ফুটবলার এরপর বলেন, "মমতাদিদির সঙ্গে থাকো, ভালো থাকবে। সুস্থ থাকবে, দেখতে ভাল লাগবে।" প্রসূন যখন এই কথা বলছেন তখন মঞ্চে বসে ছিলেন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

শুভেন্দুকে 'হনুমান' বলার (Compair With Monkey) পাশাপাশি প্রসূন বিজেপি ও সিপিএমকেও আক্রমণ করেন। বামেদের সাম্প্রতিক তৎপরতা নিয়ে কটাক্ষ করে বলেন, "তোমাদের সময় ফুরিয়ে গেছে। বল তো চা-বিস্কুটের ব্যবস্থা করছি, খেয়ে চুপচাপ বসে থাক।"

তবে প্রসূন বন্দ্যোপাধ্যায় যে এই প্রথম বিতর্কিত মন্তব্য করলেন তা নয়। মাসখানেক আগে মদন মিত্রকে রাজ্যের প্রকৃত ক্রীড়ামন্ত্রী বলেও বিতর্কে জড়িয়েছিলেন। মদন কেন মন্ত্রিসভায় নেই তা নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তুলেছিলেন।

উল্লেখ্য, যে শুভেন্দুকে নিয়ে এই বিতর্কিত মন্তব্য করেছেন প্রসূন, সেই বিরোধী দলনেতার বিরুদ্ধেই রাজ্যের মন্ত্রী অখিল গিরিকে (Akhil Giri) 'কাক' বলে কটাক্ষ করার অভিযোগ আছে। আবার কিছুদিন আগেই এই অখিল গিরিই দেশের রাষ্ট্রপতির রূপ নিয়ে প্রকাশ্যেই আপত্তিকর মন্তব্য করেন।

এদিকে বোলপুরে দাঁড়িয়ে প্রসূনের মন্তব্যের তীব্র সমালোচনা করেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি বলেন, "তৃণমূলে যে যাবে সেই কালো হয়ে যাবে। ডাক্তার, শিল্পী সবার এক অবস্থা হয়। তাই উনি এমন মন্তব্য করেছেন।"

রাজনীতির পর্যবেক্ষকদের মতে, নেতাদের কোন‌ও কথা বলার আগে আর‌ও ভেবেচিন্তে মন্তব্য করা উচিৎ। নাহলে সমাজে তার বিরূপ প্রভাব পড়ে।

উপস্থিত থেকেও কেষ্টর এলাকায় বিজেপির কর্মসূচি এড়ালেন মিঠুন


```