Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Suvendu Adhikari: বাংলায় ভোট পরবর্তী হিংসায় শুভেন্দুর গলায় '৮৪-র শিখহত্যা, 'দ্য কাশ্মীর ফাইলস'

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় ভোট পরবর্তী হিংসার ঘটনাকে ১৯৮৪ সালে শিখ হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার বিধানসভায় অধিবেশন কক্ষের বাইরে দাঁড়িয়ে তিনি বলেন, বাংলায় আইনের শাসন নেই। এখানে আছে

Suvendu Adhikari: বাংলায় ভোট পরবর্তী হিংসায় শুভেন্দুর গলায় '৮৪-র শিখহত্যা, 'দ্য কাশ্মীর ফাইলস'

শেষ আপডেট: 16 March 2022 13:15

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় ভোট পরবর্তী হিংসার ঘটনাকে ১৯৮৪ সালে শিখ হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার বিধানসভায় অধিবেশন কক্ষের বাইরে দাঁড়িয়ে তিনি বলেন, বাংলায় আইনের শাসন নেই। এখানে আছে শাসকের আইন।

এর পরই নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় ধর্মীয় সমীকরণ টেনে আনেন তিনি। বলেন, ভোটের পর তৃণমূল এক লাখ হিন্দুকে ঘরছাড়া করেছে, বিজেপির ৫৬ জন হিন্দু কর্মকর্তাকে খুন করেছে। রাজবংশী আছে, শিডিউল কাস্ট আছে। তিনশো মহিলাকে ধর্ষণ করেছে ভোটের পর। ১২ হাজার এফআইআর হয়েছে। সিট গঠন হয়েছে। একটাও অ্যাকশন হয়নি।

শুভেন্দুর (Suvendu Adhikari) বক্তব্য, ১৯৮৪ সালে দিল্লিতে শিখ হত্যার ঘটনায় যদি সজ্জন কুমারের যাবজ্জীবন জেল হতে পারে তা হলে বাংলায় ভোট পরবর্তী হিংসার অভিযুক্তরাও জেলে যাবে একদিন। অনুব্রত মণ্ডল, উদয়ন গুহ, শওকত মোল্লারা ব্যাগটা গুছিয়ে রাখুন। শুভেন্দু বলেন, কেন্দ্রীয় সরকার কাশ্মীর ফাইল নিয়ে যা করেছে একদিন বাংলার পোস্ট পোল ভায়োলেন্সও তেমনই আলোচ্য হবে।

কী হয়েছিল ১৯৮৪ সালে (Suvendu Adhikari)?

ওই বছর ৩১ অক্টোবর নিজের বাসভবনে দেহরক্ষীর গুলিতে নিহত হন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। হত্যাকারী দুই দেহরক্ষী সতবন্ত সিং ও বিয়ন্ত সিং ছিলেন শিখ। সেই খবর জানাজানি হতে উগ্র কংগ্রেস সমর্থকেরা গোটা দেশেই শিখ সম্প্রদায়ের উপর ঝাঁপিয়ে পড়ে। সবচেয়ে বড় হামলার ঘটনা ঘটে দিল্লিতে। সেখানে শিখদের উপর হামলার ঘটনাকে জাতি হত্যায় পর্যবসিত করে দিল্লি কংগ্রেসের বেশ কয়েকজন উঠতি নেতা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী তখন শুধু দিল্লিতেই প্রায় ২৭০০ শিখকে হত্যা করা হয়। গোটা দেশে সংখ্যাটা ছিল প্রায় সাড়ে তিন হাজার।

ওই ঘটনায় একাধির কংগ্রেস নেতার বিরুদ্ধে আঙুল ওঠে। তাদের অন্যতম সজ্জনকুমার দীঘদিন আইনি লড়াই চালিয়ে ব্যর্থ হন। যাবজ্জীবন সাজা হয় তাঁর।

আর 'দ্য কাশ্মীর ফাইলস' এই মূহূর্তে গোটা দেশে চর্চার বিষয়। বিবেক অগ্নিহোত্রী রচিত ও নির্দেশিত এই হিন্দি কাশ্মীর থেকে পণ্ডিত সম্প্রদায়ের মানুষকে বিতাড়নের কাহিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছবিটি বিজেপির কর্মী সমর্থকদের দেখার পরামর্শ দিয়েছেন।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়েরও তীব্র সমালোচনা করেন বাংলার বিরোধী দলনেতা (Suvendu Adhikari)। তিনি বলেন, উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর এবারই প্রথম স্বরাষ্ট্র দফতরে বাজেট নিয়ে আলোচনা করলেন। অতীতে একবারও করেননি। স্বরাষ্ট্র দফতর সংক্রান্ত প্রশ্নের জবাব দেন না। এই মুখ্যমন্ত্রী স্বেরাচারের নামান্তর।

ইউক্রেন ফেরত মেডিক্যাল পড়ুয়াদের নিয়ে প্রয়োজনে দিল্লি যাবেন মমতা, মোদীকে চিঠি


```