Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বিস্ময় কাণ্ড! সরকারি বরাদ্দের অনেক কম টাকায় কাজ শেষ হলদিয়া জেটির, উদ্বোধন করলেন শুভেন্দু

দ্য ওয়াল ব্যুরো: সরকারি বরাদ্দের থেকে কম টাকায় নির্মাণ কাজ শেষ হয়ে গেল হলদিয়া জেটির। শনিবার তার উদ্বোধন করলেন রাজ্যের পরিবহণ, সেচ ও জলসম্পদ উন্নয়নমন্ত্রী শুভেন্দু অধিকারী। হলদি নদীর একপারে হলদিয়া শিল্পনগরী, অন্য পারে নন্দীগ্রাম। এবার জলপথে

বিস্ময় কাণ্ড! সরকারি বরাদ্দের অনেক কম টাকায় কাজ শেষ হলদিয়া জেটির, উদ্বোধন করলেন শুভেন্দু

শেষ আপডেট: 1 November 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: সরকারি বরাদ্দের থেকে কম টাকায় নির্মাণ কাজ শেষ হয়ে গেল হলদিয়া জেটির। শনিবার তার উদ্বোধন করলেন রাজ্যের পরিবহণ, সেচ ও জলসম্পদ উন্নয়নমন্ত্রী শুভেন্দু অধিকারী। হলদি নদীর একপারে হলদিয়া শিল্পনগরী, অন্য পারে নন্দীগ্রাম। এবার জলপথে হলদিয়া-নন্দীগ্রাম আরও সহজ হয়ে গেল। শনিবার ২ কোটি ৮১ লক্ষ ৬৯ হাজার ৫৯৮ টাকা ব্যয়ে নির্মিত হলদিয়া জেটির উদ্বোধন করলেন মন্ত্রী। আর এই নতুন জেটি উদ্বোধন অনুষ্ঠানে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সরকারি কাজে যা সচরাচর দেখা যায় না, হলদিয়া জেটি নির্মাণে দেখা গিয়েছে সেটাই। যা দেখে অবাক মন্ত্রীও। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু বলেন, “আমি অবাক হয়ে গিয়েছি। এই জেটি নির্মাণের জন্য প্রশাসনিক বরাদ্দ ছিল সাড়ে তিনকোটি টাকা। কিন্তু নির্মাণ সংস্থা কাজ শেষ করেছে দু’কোটি ৮১লক্ষ টাকায়।” ওই সংস্থা সম্পর্কে তাঁর আস্থার কথাও জানান মন্ত্রী। তাঁর কথায়, “এই সংস্থার কাজের মান নিয়ে এতটুকু প্রশ্ন নেই।” তিনি এও জানান, এই সংস্থাই ২০১২ সালে হলদিয়ার ওপারে নন্দীগ্রামের দিকে জেটি নির্মাণ করেছিল। শুভেন্দু আরও বলেন দক্ষিণেশ্বরে একমাত্র দীর্ঘ জেটি রয়েছে। কিন্তু এখানে এত দীর্ঘ জেটি আর কোথাও নেই। এই জেটিটি ৭৮মিটার লম্বা, চওড়া আট মিটার। উদ্বোধনের পর পরিবহণমন্ত্রী বলেন, “রায়চক-কুকড়াহাটি জেটি, গোগা-রসুলপুর আগেই হয়ে গিয়েছে। আজকে হলদিয়া-নন্দীগ্রামও হয়ে গেল।” তিনি আরও বলেন, “এবার এলসিডি জেটি ও বাস সার্ভিস প্রকল্প বিশ্বব্যাঙ্কের প্রকল্পের মধ্যে রাখা হয়েছে। কুকড়াহাটিতে একটি অংশে ইতিমধ্যেই এইচআরবিসি এলসিডি জেটি নির্মাণের কাজ শুরু করেছে।” আগামী আট-দশমাসের মধ্যে বাকি জায়গাতেও কাজ শুরু হবে বলে আশাপ্রকাশ করেছেন মন্ত্রী। https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9b%e0%a6%bf/

```