Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

পুজো মিটতেই পথে শুভেন্দু, তৃণমূলকর্মী খুনের প্রতিবাদে পাঁশকুড়ায় বিরাট মিছিল পরিবহণমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: শারোদৎসব মিটতে না মিটতেই রাজনৈতিক কর্মসূচি শুরু করে দিলেন রাজ্যের পরিবহণ ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূলকর্মী কুরবান শাহ খুনের প্রতিবাদে এ দিন মিছিল করেন নন্দীগ্রামের বিধায়ক। পাঁশকুড়া পিডব্লিউডি মাঠ থেকে রেল স্টেশন প

পুজো মিটতেই পথে শুভেন্দু, তৃণমূলকর্মী খুনের প্রতিবাদে পাঁশকুড়ায় বিরাট মিছিল পরিবহণমন্ত্রীর

শেষ আপডেট: 11 October 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: শারোদৎসব মিটতে না মিটতেই রাজনৈতিক কর্মসূচি শুরু করে দিলেন রাজ্যের পরিবহণ ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূলকর্মী কুরবান শাহ খুনের প্রতিবাদে এ দিন মিছিল করেন নন্দীগ্রামের বিধায়ক। পাঁশকুড়া পিডব্লিউডি মাঠ থেকে রেল স্টেশন পর্যন্ত এই তিন কিলোমিটার পদযাত্রায় দশ হাজারের বেশি মানুষ এ দিন পা মেলান। নবমীর রাতে পার্টি অফিসের ভিতর খুন হন পাঁশকুড়ার তৃণমূল নেতা কুরবান শাহ(৩২)। মাইসোরা পার্টি অফিসে ঢুকে তাঁকে গুলি করে মারে দুষ্কৃতীরা। রাত্রি সাড়ে দশটা নাগাদ পার্টি অফিসে বসেছিলেন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কুরবান। রাত গড়াতে আস্তে আস্তে ঘরে ফিরছিলেন এক একজন করে। জনা পাঁচেক কর্মীর সঙ্গে ঘরে ফেরার তোড়জোড় করছিলেন কুরবানও। তাঁর অনুগামীরা জানান, হঠাৎই জনা সাতেক দুষ্কৃতী অফিসের সামনে বাইক দাঁড় করিয়ে সটান ঢুকে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই ওই দুষ্কৃতীরা কুরবানকে লক্ষ্য করে প্রায় পাঁচ রাউণ্ড গুলি চালায়। পার্টি অফিসেই লুটিয়ে পড়েন কুরবান। হকচকিয়ে যাওয়া কুরবান অনুগামীরা কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতীরা বাইকে করে চম্পট দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। ওই খুনের ঘটনায় মূল আসামীরা এখনও অধরা বলে অভিযোগ তৃণমূল নেতাকর্মীদের। এ দিন পদযাত্রা শেষে শুভেন্দু বলেন, “পুলিশের উপরে আমাদের আস্থা রাখতে হবে। মূল ষড়যন্ত্রকারীদের ধরতে পারলেই সবাইকে ধরা সম্ভব হবে। পুলিশ সেই কাজ করছে।” তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই খুন করেছে কুরবানকে। যদিও গেরুয়া শিবিরের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পরই শুভেন্দুর দায়িত্ব বাড়িয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা জঙ্গলমহলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে এই তরুণ নেতার কাঁধে। তারপর থেকেই কার্যত জেলায় জেলায় চষে বেড়াচ্ছেন নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম নেতা। পুজোর সময়ে সামাজিক নানান কর্মসূচিতে থাকলেও বিশেষ রাজনৈতিক কর্মসূচি ছিল না তাঁর। কিন্তু উৎসব মিটতে না মিটতেই ফের রাস্তায় তিনি। পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা... https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a7%81-%e0%a6%ab%e0%a6%b2-%e0%a6%90%e0%a6%b6-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b7-%e0%a6%93-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%97%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c-2/

```