Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি শুভেন্দুর, বললেন, ‘চলো কালীঘাট ইটগুলো খুলে নিয়ে আসি’

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত ভোটে রাজ্য জুড়ে হিংসা ও অশান্তির পরিস্থিতিতে বাংলায় (Bengal) রাষ্ট্রপতি শাসন (President's rule) জারি করার দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ পর

বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি শুভেন্দুর, বললেন, ‘চলো কালীঘাট ইটগুলো খুলে নিয়ে আসি’

শেষ আপডেট: 8 July 2023 07:42

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত ভোটে রাজ্য জুড়ে হিংসা ও অশান্তির পরিস্থিতিতে বাংলায় (Bengal) রাষ্ট্রপতি শাসন (President's rule) জারি করার দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

শনিবার পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শুরু হওয়ার আগে থেকেই বিক্ষিপ্ত ভাবে রাজ্যের বিভিন্ন জেলা থেকে হিংসা ও অশান্তির খবর আসতে শুরু করেছে। এমনকি শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরেও হিংসার ঘটনা ঘটেছে। সেখানে আবার বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূল। এদিন সকাল পর্যন্ত হিংসার ঘটনায় তৃণমূলের পাঁচ জন কর্মী খুন হয়েছে। বিজেপি ও সিপিএমের এক জন করে কর্মী খুন হওয়ার খবর পাওয়া গিয়েছে।

এহেন পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী এদিন সাংবাদিক বৈঠক করে বলেন, বাংলায় পঞ্চায়েত ভোট হচ্ছে না। গণতন্ত্র মারা গিয়েছে। এই পরিস্থিতি রুখতে, গণতন্ত্র বাঁচাতে পতাকা ফেলে সমস্ত বিরোধীর একজোট হওয়া উচিত। তাঁর কথায়, ‘কালীঘাটে চলুন। ইটগুলো খুলে নিয়ে আসি।’

শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ‘দেখি ওরা কত গুলি চালাতে পারে। দরকার হলে আমিও গুলি খেতে রাজি। কিন্তু এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না।‘

শুভেন্দুর এই সাংবাদিক বৈঠকের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “শুভেন্দু ওর দিল্লির মামা কাককে গিয়ে আগে বলুক, মণিপুরে কেন ৩০০ মানুষ মারা গেল। ওখানে গণতন্ত্র কি সুখে বিচরণ করছে?” কুণালের দাবি বাংলায় প্রায় ৬১ হাজার বুথে ভোট হচ্ছে। তার মধ্যে মাত্র ৪৩ টা বুথ থেকে অশান্তির খবর এসেছে। বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে। কিন্তু বাকি জায়গায় শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হচ্ছে। পঞ্চায়েত এলাকায় যে হিংসার ঘটনা ঘটছে তা দমন করতে না পারার জন্য আবার কেন্দ্রীয় বাহিনীকেই দায়ী করতে চেয়েছে তৃণমূল।

শুভেন্দু ভোট দিলেন, বিরোধী দলনেতাকে আগে বুথে ঢোকার ব্যবস্থা করে দিলেন তৃণমূল প্রার্থীই!


```