Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

রাজীব সিনহাকে ফোন শুভেন্দুর, ‘আপনি থাকুন আমি আসছি, আজ একটা হেস্তনেস্ত করবই’

দ্য ওয়াল ব্যুরো: এর আগে একদিন রাজ্য নির্বাচন কমিশনের দফতরে গিয়ে কমিশনার রাজীব কুমারকে হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার সকাল থেকে রাজ্য জুড়ে হিংসা, অশান্তি, বোমাবাজির খবর আসার পর ফের রাজ্য নির্ব

রাজীব সিনহাকে ফোন শুভেন্দুর, ‘আপনি থাকুন আমি আসছি, আজ একটা হেস্তনেস্ত করবই’

শেষ আপডেট: 8 July 2023 13:19

দ্য ওয়াল ব্যুরো: এর আগে একদিন রাজ্য নির্বাচন কমিশনের দফতরে গিয়ে কমিশনার রাজীব কুমারকে হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার সকাল থেকে রাজ্য জুড়ে হিংসা, অশান্তি, বোমাবাজির খবর আসার পর ফের রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে (Rajiv Sinha) ফোন করলেন শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, ‘রাজীব সিনহাকে ফোন করে শুভেন্দু বলেছেন, আপনি থাকুন, আমি আসছি। আজ একটা হেস্তনেস্ত করবই’।

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এ ব্যাপারে তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, “শুভেন্দু বুঝে গিয়েছেন কেন্দ্রীয় বাহিনী আসার পরেও মানুষের ভোট বিজেপি পাচ্ছে না। তাই লজ্জা লুকোতে কলকাতায় নাটক করতে আসছেন। কারও বুথে যদি লোক থাকে তাহলে তাঁরা চেষ্টা করে যায় সুষ্ঠু ভোটগ্রহণের মাধ্যমে মানুষের সমর্থন পেতে। বিজেপির তা নেই। তাই গন্ডগোল পাকিয়ে ঘোলা জলে মাছ ধরতে চাইছে”।

শুভেন্দু এদিন সকাল থেকে তাঁর নির্বাচন কেন্দ্র নন্দীগ্রামে ছিলেন। সেখানে ভোটও দিয়েছেন। তার পর সাংবাদিকদের জানিয়েছেন, তিনি দুপুরের পর কলকাতার উদ্দেশে রওনা হবেন।

নির্বাচন কমিশনের আশঙ্কা, রাজ্য নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করতে পারে বিজেপি। তার নেতৃত্ব দিতে পারেন শুভেন্দু অধিকারী।

এর আগে এদিন নন্দীগ্রামে সাংবাদিক বৈঠক করেছেন বিরোধী দলনেতা। তাঁর কথায়, বাংলায় গণতন্ত্র মারা গিয়েছে। এটা ভোট নয়। বিরোধীদের উচিত পতাকা ফেলে বাংলায় গণতন্ত্র বাঁচানোর লড়াইয়ে নামা। তাঁর কথায়, “আমি বলব কালীঘাটে চলুন। ইটগুলো খুলে নেই”। বাংলায় সংবিধানের ৩৫৫ বা ৩৫৬ ধারা তথা রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত বলে জানিয়েছেন বিরোধী দলনেতা।

বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি শুভেন্দুর, বললেন, ‘চলো কালীঘাট ইটগুলো খুলে নিয়ে আসি’


```