Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

শুভেন্দুর দেহরক্ষী খুন হয়েছিলেন আড়াই বছর আগে, শুক্রবার এফআইআর করলেন স্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: ২০১৮ সালের ১৪ অক্টোবর পূর্ব মেদিনীপুরেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল তৎকালীন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর। সেই ঘটনার প্রায় তিন বছর পর পুলিশ এফআইআর করলেন নিহত শুভব্রতর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চ

শুভেন্দুর দেহরক্ষী খুন হয়েছিলেন আড়াই বছর আগে, শুক্রবার এফআইআর করলেন স্ত্রী

শেষ আপডেট: 9 July 2021 07:29

দ্য ওয়াল ব্যুরো: ২০১৮ সালের ১৪ অক্টোবর পূর্ব মেদিনীপুরেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল তৎকালীন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর। সেই ঘটনার প্রায় তিন বছর পর পুলিশ এফআইআর করলেন নিহত শুভব্রতর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী। শুক্রবার সকালে কাঁথি থানায় এফআইআর দায়ের করেন সুপর্ণা। তাতে তিনি তাঁর স্বামীর মৃত্যু নিয়ে যথাযথ তদন্ত চেয়েছেন। একাধিক বিষয়ে প্রশ্ন তুলেছেন। এফআইআরে সুপর্ণা লিখেছেন, সেই সময়ে তিনি একটি স্কুলে কর্মরত ছিলেন। হঠাৎই খবর পান স্বামীকে কেউ বা কারা গুলি করেছে। উদভ্রান্তের মতো স্কুল থেকে কাঁথি হাসপাতালে পৌঁছন সুপর্ণা। সেই ঘটনার বিবরণ লিখেছেন শুভেন্দুর দীর্ঘদিনের দেহরক্ষীর স্ত্রী। সুপর্ণা আরও লিখেছেন, তিনি যখন কাঁথি হাসপাতালে পৌঁছন দেখেন রক্তে ভেসে যাচ্ছেন তাঁর স্বামী। চিকিৎসকরা জানান দ্রুত তাঁকে কলকাতায় স্থানান্তরিত করতে হবে। সেই মতো অ্যাম্বুলেন্স ডাকা হয়। সুপর্ণার অভিযোগ, সেদিন অ্যাম্বুলেন্স আসতে দেরি করেছিল। যার ফলে মৃত্যু হয় শুভব্রতর। সুপর্ণা এই প্রশ্ন তুলেছেন, ইচ্ছাকৃতই কি অ্যাম্বুলেন্স দেরিতে এসেছিল? তবে, ওই ঘটনার এত দিন পর কেন সুপর্ণা থানায় অভিযোগ দায়ের করলেন? আগে করেননি কেন? এ ব্যাপারে তিনি সংবাদমাধ্যমে বলেছেন, সেই সময়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিছু বলা তাঁর পক্ষে সম্ভব ছিল না। পরিস্থিতি বদলানোয় এখন তিনি অভিযোগ দায়ের করেছেন। ফলে অনেকেই মনে করছেন, এই তদন্তে এবার শুভেন্দুকে ডাকাডাকি শুরু করতে পারে পুলিশ। যদিও এ ব্যাপারে শুভেন্দুর কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। পাওয়া গেলে এই প্রতিবেদনেই তা আপডেট করা হবে।

```