Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু! এবার কী নিয়ে মামলা করলেন বিরোধী দলনেতা

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। শনিবারের নির্বাচন নিয়ে জোর প্রস্তুতি চলছে বাংলায়। আর তার ঠিক আগের দিন, শুক্রবার ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্র

ফের হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু! এবার কী নিয়ে মামলা করলেন বিরোধী দলনেতা

শেষ আপডেট: 7 July 2023 06:56

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। শনিবারের নির্বাচন নিয়ে জোর প্রস্তুতি চলছে বাংলায়। আর তার ঠিক আগের দিন, শুক্রবার ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার দুপুরেই শুভেন্দুর মামলার শুনানি হবে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে।

শুভেন্দু কী নিয়ে হাইকোর্টে মামলা করলেন?

পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই একাধিক মামলা করেছেন শুভেন্দু। কখনও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আবার কখনও রাজ্য সরকারের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা ঠুকেছেন। এবার হাইকোর্টে মামলা করে শুভেন্দু অভিযোগ করেছেন, তাঁর গতিবিধি নিয়ন্ত্রণ করছে রাজ্য নির্বাচন কমিশন।

উল্লেখ্য, বৃহস্পতিবার কাঁথি থানার তরফে একটি নোটিশ পাঠানো হয় নন্দীগ্রামের বিধায়ককে। সেখানে বলা হয়েছে, নির্বাচনের দিনে সংশ্লিষ্ট এলাকার বাইরে যেতে পারবেন না শুভেন্দু। এর আগে কমিশন ২২ জেলার পঞ্চায়েত নির্বাচনী আধিকারিক ও জেলাশাসকদের একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছিল।

সেই বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছিল, রাজ্য ও কেন্দ্রীয় নিরাপত্তা পান এমন রাজনৈতিক ব্যক্তিত্ব নিজের বুথের এলাকার বাইরে অন্য কোনও জায়গায় নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতে পারবেন না। তবে ভোটের প্রার্থী হলে সেটা আলাদা বিষয়। তাঁর জন্য কিছুটা ছাড়ের কথা বলে কমিশন।

কমিশনের এই বিজ্ঞপ্তির পরই কাঁথি থানার তরফে নোটিস পাঠানো হয়েছিল। সেই নোটিসকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করলেন শুভেন্দু। এদিন দুপুর ১টা নাগাদ বিচারপতি সিনহার এজলাসে এই মামলার শুনানি হবে।

ভোট চাইতে মজিদ মাস্টারের বাড়ি তৃণমূল প্রার্থী, আশীর্বাদ করলেন শাসনের বেতাজ বাদশা


```