Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Sutapa Murder: সুশান্তর মেসে পুলিশ যেতেই ভয়ে ঘর ছাড়ছেন অন্য আবাসিকরা

দ্য ওয়াল ব্যুরো: সুশান্তকে (Sushanta) নিয়ে পুলিশ যেতেই ভয়ে ঘর ছাড়ছেন ওই মেসের আবাসিকরা। বহরমপুরের কলেজছাত্রী সুতপা চৌধুরী খুনে (Sutapa Murder) অভিযুক্ত সুশান্তকে নিয়ে বৃহস্পতিবার ভোরে গোরাবাজারের রুটিমহল এলাকার ওই মেসে গিয়েছিল পুলিশ। তখনও

Sutapa Murder: সুশান্তর মেসে পুলিশ যেতেই ভয়ে ঘর ছাড়ছেন অন্য আবাসিকরা

শেষ আপডেট: 5 May 2022 11:35

দ্য ওয়াল ব্যুরো: সুশান্তকে (Sushanta) নিয়ে পুলিশ যেতেই ভয়ে ঘর ছাড়ছেন ওই মেসের আবাসিকরা। বহরমপুরের কলেজছাত্রী সুতপা চৌধুরী খুনে (Sutapa Murder) অভিযুক্ত সুশান্তকে নিয়ে বৃহস্পতিবার ভোরে গোরাবাজারের রুটিমহল এলাকার ওই মেসে গিয়েছিল পুলিশ। তখনও ঘুমিয়ে ছিলেন আবাসিকরা। ঘুম ভেঙে পুলিশ দেখে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। মেসে বেশিরভাগই কলেজ ছাত্র। পুলিশের জেরার মুখে যদি পড়তে হয় তাঁদের, সে ভেবেই একটু বেলা হতেই মেস ছাড়তে শুরু করেন তাঁরা।

ওই আবাসিক ও তাঁদের অভিভাবকরা জানান, এমন একজন আততায়ী যে মেসে রয়েছে তা ভাবতেই পারেননি তাঁরা। তাই সুশান্ত খুন করেছে জানতে পেরে অবাক হয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার সকালে পুলিশ অভিযুক্তকে নিয়ে মেসে আসার পরেই আতঙ্কিত হয়ে পড়েন মেসের আবাসিকরা। পুলিশের ঝামেলা এড়াতে ঘর ছাড়তে শুরু করেন।

সুতপাকে ছুরি মেরে মেসে ফিরে পোশাক বদল করেছিল সুশান্ত

সোমবার সন্ধেবেলা এলোপাথাড়ি ছুরির কোপে মৃত্যু হয় বহরমপুরের কলেজ ছাত্রী সুতপার। সেই ঘটনায় মূল অভিযুক্ত সুশান্ত। প্রেমিকার উপর নজরদারি চালাতে ১৮ এপ্রিল থেকে ওই মেসটি সে ভাড়া নিয়েছিল বলে পুলিশ জানতে পারে। সুতপাকে খুন করার পরেও ওই মেসে গিয়ে সুশান্ত পোশাক বদলায় বলেও জানতে পারে। তারপরেই এদিন ভোরে অভিযুক্তকে নিয়ে ওই মেসে তদন্তে আসে পুলিশ।

পুলিশ জানিয়েছে, সুতপা যে মেসে থেকে কলেজে পড়াশোনা করত, সেখান থেকে সুশান্তর মেসের দূরত্ব মাত্র ৭০০ মিটার। সুতপার গতিবিধির উপর নজরদারি চালাতেই মেসটি ভাড়া নিয়েছিল সুশান্ত।

সারাদিন ঘন ঘন চোখ কচলান? মারাত্মক ক্ষতি হতে পারে


```