Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দাউদাউ করে জ্বলছে শুশুনিয়া পাহাড়, ব্যর্থ দমকল, সাফ হয়ে যেতে পারে গোটা অরণ্য

দ্য ওয়াল ব্যুরো: গত বছরেই সংবাদমাধ্যমের একটা বড় অংশ দখল করে ছিল আমাজন অরণ্যের পুড়ে যাওয়ার খবর। বিশ্বপ্রকৃতি বিপন্ন হয়েছিল এই বিপর্যয়ে এবার শোনা গেল, জ্বলেপুড়ে খাক হয়ে যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের সুপরিচিত এক অরণ্য, শুশুনিয়া। বাঁকুড়ার এ

দাউদাউ করে জ্বলছে শুশুনিয়া পাহাড়, ব্যর্থ দমকল, সাফ হয়ে যেতে পারে গোটা অরণ্য

শেষ আপডেট: 29 May 2021 17:12

দ্য ওয়াল ব্যুরো: গত বছরেই সংবাদমাধ্যমের একটা বড় অংশ দখল করে ছিল আমাজন অরণ্যের পুড়ে যাওয়ার খবর। বিশ্বপ্রকৃতি বিপন্ন হয়েছিল এই বিপর্যয়ে এবার শোনা গেল, জ্বলেপুড়ে খাক হয়ে যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের সুপরিচিত এক অরণ্য, শুশুনিয়া। বাঁকুড়ার এই পাহাড়ের জঙ্গলে কয়েক দিন ধরেই আগুন দেখা যাচ্ছিল। বুধবার তা জ্বলে ওঠে দাউদাউ করে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে আগুনের ছবি। স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, গোটা পাহাড়ে আগুন ছড়িয়ে গেছে। পাহাড় জুড়ে আগুন দেখে বহু মানুষ ভিড় জমিয়েছেন শুশুনিয়া পাহাড়ের নীচে। পাহাড়ের শুকনো পাতায় কোনও ভাবে আগুন লেগে তা ছড়িয়ে পড়েছে বলে অনুমান করা হচ্ছে। একটি সূত্রের খবর, কে বা কারা গতকাল শুকনো পাতায় আগুন লাগিয়ে ছিল। সেটা আয়ত্বের বাইরে বেরিয়ে যায়, চারপাশে ছড়িয়ে পড়ে। আজ, বুধবার বিকেলে খবর দেওয়া হয় দমকলে। শোনা যায়, দমকল আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। শেষমেশ ফিরে যায় তারা। সন্ধ্যে থেকে আরও বেশি করে জ্বলে ওঠে পাহাড়ের আগুন। রাতে তা ভয়াবহ আকার নেয়। দূর থেকে দেখা যায় আগ্নেয়গিরির মতো দাইদাউ করে জ্বলছে পাহাড়। গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই আগুনে। অনেকেই আশঙ্কা করছেন, প্রচুর বুনো প্রাণীও মারা যাবে এই আগুনে। আগুনের ফুলকি ছিটকে এসে গ্রামের বাড়িঘরেও বিপদ হতে পারে।

```