Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

ঘর থেকে চুরি যাচ্ছে টাকা, চোর সন্দেহে হাত-পা বেঁধে ক্লাবে আটকে রাখা হল ২ যুবককে

দ্য ওয়াল ব্যুরো: নিত্যদিন ঘর থেকে চুরি যাচ্ছে টাকা। তাই চোর ধরতে লুকিয়েছিলেন বাগানে। চুরি প্রমাণিত হওয়ার আগেই পাড়ার দুই যুবককে চোর (thief) সন্দেহে দড়ি দিয়ে বেঁধে ক্লাব ঘরে আটকে রাখল এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার অন্তর্গত ধর্মপুর এক

ঘর থেকে চুরি যাচ্ছে টাকা, চোর সন্দেহে হাত-পা বেঁধে ক্লাবে আটকে রাখা হল ২ যুবককে

শেষ আপডেট: 23 March 2023 09:42

দ্য ওয়াল ব্যুরো: নিত্যদিন ঘর থেকে চুরি যাচ্ছে টাকা। তাই চোর ধরতে লুকিয়েছিলেন বাগানে। চুরি প্রমাণিত হওয়ার আগেই পাড়ার দুই যুবককে চোর (thief) সন্দেহে দড়ি দিয়ে বেঁধে ক্লাব ঘরে আটকে রাখল এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার অন্তর্গত ধর্মপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পারুইপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, নিত্যানন্দ দাস পেশায় ডাব ব্যবসায়ী। কিছুদিন যাবৎ তাঁর ঘর থেকেই চুরি যাচ্ছিল টাকা। তবে চোর ধরা পড়ছিল না৷ সেকারণে ফাঁদ পেতেছিলেন তিনি। বাড়িতে তালা মেরে সে বাড়ির পাশের একটি বাগানে লুকিয়ে ছিল। সে সময় তাহির বিশ্বাস, বিপ্লব পাড়ুই নামে দুই যুবক বাড়ির সামনে গেলে তাদেরকে সন্দেহের (Suspect) বশে ধরেন নিত্যানন্দ দাস।

চোর প্রমাণিত হওয়ার আগেই সংগ্রামী সংঘ ক্লাবে তাঁদের আটকে রেখে হাত-পা বেঁধে নির্যাতন চালানো হয়। অবশেষে ঘটনাস্থলে গাইঘাটা থানার পুলিশ এসে ২ যুবককে উদ্ধার করে।

এ বিষয়ে ধর্মপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল ঘোষ জানান, 'গোটা ঘটনাটি পুলিশ দেখছে। নিত্যানন্দ দাস সন্দেহের বসে দুই যুবককে ধরে ক্লাব ঘরে আটকে রাখে। আমার কাছে খবর আসলে আমি থানায় খবর দিই পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় ওই দুই যুবককে। তবে কেউ যদি তাঁদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করে থাকে তবে তাঁরা অবশ্যই অন্যায় করেছে।

কাঁকসায় দিনেদুপুরে মোবাইল চুরি! ধরা পড়ল যুবক, পিটিয়ে পুলিশে দিলেন স্থানীয়রা


```