Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

এতে কি বাংলার গর্ব বাড়ছে, নুসরতের টিকটক নিয়ে খোঁচা সূর্যর

দ্য ওয়াল ব্যুরো: দু'দিন আগে অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান তাঁর টিকটক প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেছেন। হোক না ১৮ সেকেন্ডের ভিডিও! তাই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিন্তু নুসরতের ওই ভিডিও নিয়ে খোঁচা দিতে ছাড়লেন না সিপিএম রাজ্য সম্পা

এতে কি বাংলার গর্ব বাড়ছে, নুসরতের টিকটক নিয়ে খোঁচা সূর্যর

শেষ আপডেট: 24 April 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: দু'দিন আগে অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান তাঁর টিকটক প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেছেন। হোক না ১৮ সেকেন্ডের ভিডিও! তাই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিন্তু নুসরতের ওই ভিডিও নিয়ে খোঁচা দিতে ছাড়লেন না সিপিএম রাজ্য সম্পাদক তথা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সূর্যকান্ত মিশ্র। তাঁর টুইটার হ্যান্ডলে সূর্যবাবু লিখেছেন, "শিল্পী কলাকুশলীরা নমস্য ব্যক্তি। যে কেউ এসব গুণাবলী আয়ত্ত করতে পারেন না। কিন্ত যাঁরা এঁদের নিজেদের স্বার্থে রাজনৈতিক রঙ্গমঞ্চে নিয়ে এসে সাংসদ নির্বাচিত করিয়ে পাঠান তাঁদের লজ্জাবোধ নিয়ে সংশয়ের কারণ আছে।" এখানেই থামেননি সিপিএমের এই পলিটব্যুরোর সদস্য। লিখেছেন, "এসব কি বাংলার গর্ববোধ বাড়াতে সাহায্য করে?" এখন প্রশ্ন হচ্ছে সিপিএম নেতার এই তির্যক উক্তির কারণ কী? নুসরতের নাচ নাকি তাঁর পোশাক? সূর্যবাবু যা টুইট করেন তাঁর ব্যাখ্যা খুব একটা দেন না। তবে তাঁর ঘনিষ্ঠ সিপিএম নেতারা বলছেন, ওই ভিডিও পোস্টের দিনক্ষণ আর ঘটনাবলী দেখলেই বোঝা যাবে কেন সূর্যবাবু তির্যক মন্তব্য করেছেন। তাঁদের মতে, নুসরত এই ভিডিও যেদিন টিকটক অ্যাকাউন্টে দিয়েছেন সেদিন দুপুরেই তাঁর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাদুড়িয়ায় ত্রাণ নিয়ে জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ বেঁধে গিয়েছিল। মানুষ খেতে পাচ্ছেন না আর সাংসদ র‍্যাপ মিউজিকে কোমর দোলাচ্ছেন!
আরও পড়ুন: নিজামুদ্দিন ফেরতদের নিয়ে তথ্য জানতে মুখ্যসচিবকে চিঠি দিল কেন্দ্রীয় দল
এ নিয়ে শাসক দলের নেতারা মুখ না খুললেও টালিগঞ্জের অনেকে বলছেন, এই ছোটখাটো বিষয়গুলিকে এত সিরিয়াসলি নেওয়ার মানে হয় না। তাঁদের যুক্তি, লকডাউনের ফলে গৃহবন্দি জীবনে বহু মানুষ নেচে, গেয়ে, ছবি এঁকে দিনযাপন করছেন। বামেদের অনেককে নানান রকম অ্যাকটিভিটি করতে দেখা গিয়েছে। এর সঙ্গে রাজনীতিকে গুলিয়ে ফেললে মুশকিল হবে।

```