
শেষ আপডেট: 28 August 2021 07:39
আরও পড়ুনঃ কলকাতায় অনলাইন লটারির আড়ালে দেদার জুয়া, হানা দিল লালবাজার
হল কর্তৃপক্ষের দাবি, গত কয়েক বছরে বাড়িতে থেকে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের প্রতি আসক্ত হয়ে পড়েছে বেশিরভাগ সিনেমা প্রেমী মানুষজন। তবুও কিছু মানুষ সময় কাটানোর জন্য আসতেন সিনেমা দেখতে। যাদের মধ্যে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সংখ্যাই বেশী।
কিন্তু গত এক-দেড় বছর ধরে করোনার জেরে যেহেতু বন্ধ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান তাই ছাত্রছাত্রীরাও আসছেন না হলে। এছাড়া করোনা আবহে তেমন নতুন কোনও সিনেমাও রিলিজ হচ্ছে না। তাই বাধ্য হয়ে পুরনো সিনেমাই চালানো হচ্ছে বলে জানায় হল কর্তৃপক্ষ।
সিনেমা হলে গিয়ে দেখা গেল, এখন সেখানে চলছে জিৎ-কোয়েল অভিনীত বাংলা সিনেমা দুই পৃথিবী। যা মুক্তি পেয়েছিল ২০১০ সালে। টিভিতে হোক বা ইন্টারনেটে, অনেকেই এতদিনে এই সিনেমাটি দেখে ফেলেছেন। তাই স্বাভাবিকভাবেই এত পুরনো সিনেমা দেখতে টাকা খরচ করে হলে আসছেন না কেউই।
কর্তৃপক্ষ জানিয়েছে, এখন সেখানে মোট ১০ জন কর্মচারী রয়েছেন। কিন্তু করোনা আবহে তাদের প্রায় প্রত্যেকেরই আয় বন্ধ। যদি আরও কয়েক সপ্তাহ এরকম পরিস্থিতি চলতে থাকে, তাহলে সিউড়ির এই একমাত্র হলটিও বন্ধ হয়ে যাবে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'