Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সরে দাঁড়ানোর জল্পনার মাঝেই রাজভবনে সুরঞ্জন

দ্য ওয়াল ব্যুরো: ইসি মিটিং-এর আগের দিন অনশনরত ছাত্রদের সামনে দাঁড়িয়ে যাদবপুরের উপাচার্য বলেছিলেন, ‘আমি ফেল করেছি। তোমাদের আর আমাকে বেশিদিন দেখতে হবে না।’ পদত্যাগের জল্পনার মাঝেই শনিবার রাজবভবনে গিয়ে আচার্য কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করে

সরে দাঁড়ানোর জল্পনার মাঝেই রাজভবনে সুরঞ্জন

শেষ আপডেট: 14 July 2018 09:44

দ্য ওয়াল ব্যুরো: ইসি মিটিং-এর আগের দিন অনশনরত ছাত্রদের সামনে দাঁড়িয়ে যাদবপুরের উপাচার্য বলেছিলেন, ‘আমি ফেল করেছি। তোমাদের আর আমাকে বেশিদিন দেখতে হবে না।’ পদত্যাগের জল্পনার মাঝেই শনিবার রাজবভবনে গিয়ে আচার্য কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করে এলেন সুরঞ্জন দাস। বেরিয়ে জানিয়ে দিলেন, ‘কনফিডেন্সিয়াল মিটিং। নো কমেন্টস।’

এমনিতেই সুরঞ্জন দাসের পদত্যাগের জল্পনা তৈরি হয়েছিল গত ৬ জুলাই। ছাত্র আন্দোলনে নাজেহাল হয়ে ওই দিন সকালেই সুরঞ্জন বাবু দেখা করতে গিয়েছিলেন নাকতলায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। সেখান থেকেই চলে যান আচার্য তথা রাজ্যপালের কাছে। তিনি যে দুই জায়গাতেই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন সে খবর সবচেয়ে প্রথম দ্য ওয়াল-এই প্রকাশিত হয়েছিল। এ দিনের বৈঠকের পরে তাঁর সরে দাঁড়ানো নিয়ে তৈরি হলো ধোঁয়াশা।

এ দিন আচার্যর সঙ্গে কী কথা হয়েছে সে বিষয়ে কিছুই বলতে চাননি উপাচার্য। তবে সূত্রের খবর, সুরঞ্জনবাবু যে শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত সে কথা এ দিনের বৈঠকে আরও একবার জানিয়েছেন। তাতে সম্মতি দেননি কেশরীনাথ ত্রিপাঠী। রাজভবন সূত্রের খবর রাজ্যপাল, উপাচার্যকে চিকিৎসকের পরামর্শ মেনে চলার পরামর্শ দিয়েছেন।

ইসি মিটিং-এর সিদ্ধান্ত ছাত্রদের পক্ষে গেলেও সেই সিদ্ধান্তে যে উপাচার্য সহমত ছিলেন না তাও জানিয়েছিলেন তিনি। তারপর থেকে ক্যাম্পাসেও পা রাখেননি সুরঞ্জন দাস।


```