Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজ্যের প্রাথমিক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের, চাকরি পাবেন না বিএড প্রশিক্ষিতরা

দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক শিক্ষকের চাকরিতে সুযোগ পাবেন না বিএড প্রশিক্ষিতরা (BED trained)। শুধুমাত্র ডিএলএড প্রশিক্ষিতরাই অংশ নিতে পারবেন প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায়। তবে বিএড প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা (BED trained) উচ্চ বিদ্যালয়ে

রাজ্যের প্রাথমিক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের,  চাকরি পাবেন না বিএড প্রশিক্ষিতরা

শেষ আপডেট: 11 August 2023 07:23

দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক শিক্ষকের চাকরিতে সুযোগ পাবেন না বিএড প্রশিক্ষিতরা (BED trained)। শুধুমাত্র ডিএলএড প্রশিক্ষিতরাই অংশ নিতে পারবেন প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায়। তবে বিএড প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা (BED trained) উচ্চ বিদ্যালয়ে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষাণ ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চ (Supreme Court judgment on primary recruitment)।

রাজ্যের প্রাথমিক নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) এই রায়ের ফলে বহু আন্দোলনকারী বিপাকে পড়বেন বলেই মনে করছেন শিক্ষামহলের একাংশ (Supreme Court judgment on primary recruitment)। কারণ, রাস্তায় বসে যারা আন্দোলন করছেন তাঁদের মধ্যে রয়েছেন ২০১৪ সালে টেট পাশ করা বহু প্রার্থীও।

শীর্ষ আদালতের এই নির্দেশের ফলে তাঁরা কার্যত নিয়োগ প্রক্রিয়া থেকেই বাদ পড়তে চলেছেন। শুধু পশ্চিমবঙ্গ নয়, সুপ্রিমকোর্টের নয়া নির্দেশের ফলে অন্যান্য রাজ্যের বহু চাকরিপ্রার্থী (BED trained) বিপাকে পড়বেন।

রাজ্যের নিয়োগ দুর্নীতি সামনে আসার পর গত বছর একটি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল, বিএড প্রশিক্ষিতরাও প্রাথমিকের চাকরির জন্য আবেদন করতে পারবেন। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষাণ ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চের নয়া রায়ের ফলে ওই নির্দেশও খারিজ হয়ে গেল।

তবে শিক্ষামহলের মতে, বিএড প্রশিক্ষিতদের ক্ষেত্রে আরও অনেক চাকরির সুযোগ থাকে। আর ডিএলএড প্রশিক্ষণ শুধুমাত্র প্রাথমিক চাকরির জন্যই প্রয়োজন হয়।

আরও পড়ুন: মোদী এক মিনিটের ফারাকে হারিয়ে দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রীকে, অনাস্থা বিতর্কে নয়া রেকর্ড


```