Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

বাঁকুড়ায় চরম নির্যাতন সপ্তম শ্রেণির ছাত্রীর উপর! ‘ভূতে ধরেছে’ সন্দেহে ওঝার মার

দ্য ওয়াল ব্যুরো: এই শতাব্দীতে দাঁড়িয়েও কুসংস্কার (Superstition) পিছু ছাড়ছে না। আজও গ্রামে-গঞ্জে সাপে কামড়ালে নিয়ে যাওয়া হয় ওঝার কাছে। এই ভাবেই মেরে ফেলা হয় কত প্রাণ। আজও পিছিয়ে থাকা এলাকাগুলি মৃগী নামে কোনও রোগের কথা ভাবতেই পারেন

বাঁকুড়ায় চরম নির্যাতন সপ্তম শ্রেণির ছাত্রীর উপর! ‘ভূতে ধরেছে’ সন্দেহে ওঝার মার

শেষ আপডেট: 21 July 2022 07:11

দ্য ওয়াল ব্যুরো: এই শতাব্দীতে দাঁড়িয়েও কুসংস্কার (Superstition) পিছু ছাড়ছে না। আজও গ্রামে-গঞ্জে সাপে কামড়ালে নিয়ে যাওয়া হয় ওঝার কাছে। এই ভাবেই মেরে ফেলা হয় কত প্রাণ। আজও পিছিয়ে থাকা এলাকাগুলি মৃগী নামে কোনও রোগের কথা ভাবতেই পারেনা। কখনও কাউকে এমন হাত পা কাঁপা, দাঁত কিড়মিড় করতে দেখলেই ধরে নেয় তাকে ভূতে ধরেছে (Super natural case)। আর তখনই গ্রামের লোক স্মরণাপন্ন হয় ওঝার।

বাঁকুড়ার মেজিয়া থানার অন্তর্গত রামচন্দ্রপুর গ্রামের বাউরী পাড়ার এক স্কুলছাত্রী অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। তেলেন্ডি পুরুনিয়া হাইস্কুলের সপ্তম শ্রেনীর ছাত্রী সে। হঠাৎ করেই হাত পা কাঁপতে থাকে তার, শুরু করে দাঁত কিড়মিড় করা। পরিবার ও গ্রামের লোক ধরেই নেয় তাকে ভূতে ধরেছে। ডাকা হয় গ্রামের এক মহিলা ওঝাকে।

মহিলা ওঝা তার দুই পুরুষ স্যাঙাতকে নিয়ে পৌঁছে যায় ওই মেয়েটির বাড়িতে। সেখানে গিয়ে ভূত তাড়ানোর নামে শুরু হয় অত্যাচার, মারধর ইত্যাদি। খবর পেয়ে বিজ্ঞান মঞ্চের লোকেরা পোঁছায় সেখানে।

কিন্তু গ্রামের লোকেরা তাদের গালাগাল করে এলাকা থেকে তাড়িয়ে দেয়। এরপর বিজ্ঞান মঞ্চের লোক পুলিশে খবর দিলে পুলিশ এসে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।   

যাদবপুরের প্রো-ভিসি সামন্তক দাসের ঝুলন্ত দেহ উদ্ধার, শোকস্তব্ধ ক্যাম্পাস


```