Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রবিবার হাওড়া ডিভিশনে বাতিল বহু লোকাল ট্রেন! সারাদিন জুড়েই চলবে ভোগান্তি

দ্য ওয়াল ব্যুরো: রবিবার, ২৪ সেপ্টেম্বর ফের লোকাল ট্রেনের সমস্যায় জেরবার হবে যাত্রীরা। এমনিতেই সপ্তাহের এই ছুটির দিনে বহু লোকাল ট্রেন বাতিল থাকে। তার উপর আগামীকাল রেল লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লকের কাজ হওয়ার কারণে যাত্রী হয়রানির সম্ভাবন

রবিবার হাওড়া ডিভিশনে বাতিল বহু লোকাল ট্রেন! সারাদিন জুড়েই চলবে ভোগান্তি

শেষ আপডেট: 23 September 2023 07:24

দ্য ওয়াল ব্যুরো: রবিবার, ২৪ সেপ্টেম্বর ফের লোকাল ট্রেনের সমস্যায় জেরবার হবে যাত্রীরা। এমনিতেই সপ্তাহের এই ছুটির দিনে বহু লোকাল ট্রেন বাতিল থাকে। তার উপর আগামীকাল রেল লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লকের কাজ হওয়ার কারণে যাত্রী হয়রানির সম্ভাবনা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। রবিবার হাওড়া-বর্ধমান, হাওড়া-ব্যান্ডেল-সহ একাধিক শাখায় বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Sunday Howrah trains cancelled)।

রেল সূত্রে খবর, হাওড়া ডিভিশনের হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল, বর্ধমান-হাওড়া ও খানা-গুমানি শাখায় ট্রাফিক ও পাওয়ার ব্লকের কাজ চলবে। সেই কারণে বাতিল করা হচ্ছে বেশ কয়েকটি লোকাল ট্রেন।  

কোন কোন ট্রেন রবিবার বাতিল থাকবে? (Howrah trains cancelled)
  • হাওড়া থেকে বাতিল – ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৭৩১৫ ও ৩৭৯১৫
  • বর্ধমান থেকে বাতিল – ৩৬৮৪২, ৩৬৮৪৪
  • ব্যান্ডেল থেকে বাতিল – ৩৭৫৩৬, ৩৭৫৩৮, ৩৭৭৪৯
  • নৈহাটি থেকে বাতিল – ৩৭৫৩৫, ৩৭৫৩৭
  • তারকেশ্বর থেকে বাতিল – ৩৭৩২৬
  • কাটোয়া থেকে বাতিল – ৩৭৭৪৮, ০৩০৬১
  • আজিমগঞ্জ থেকে বাতিল– ০৩০৬১

শুধু বাতিল নয়, কয়েকটি লোকাল ট্রেনের সময়সূচিতেও বদল আনা হয়েছে। ৩৭৩২৮ তারকেশ্বর-হাওড়া লোকাল সকাল ১১টা ১৫ মিনিটের বদলে সাড়ে এগারোটায় ছাড়বে। এদিকে ০৩০৯৫ কাটোয়া-আজিমগঞ্জ মেমু স্পেশাল দুপুর ২টো ৪০ মিনিটের বদলে আধ ঘণ্টা দেরি করে আগামিকাল তিনটে দশে ছাড়বে। এর পাশাপাশি ৩৭৭৫১ ব্যান্ডেল-কাটোয়া লোকালও দুপুর ২টো ৩৫ মিনিটের বদলে ১৫ মিনিট দেরি করে ২টো ৫০ মিনিটে ছাড়বে। এছাড়াও সকাল ৯:০৫ মিনিটের ৩৭৩১৭ হাওড়া-তারকেশ্বর লোকালও ২০ মিনিট দেরি করে ছাড়বে।

সবমিলিয়ে হাওড়া ডিভিশনে ছুটির দিনে রেলের এই কাজের জন্য যাত্রীদের বেশ সমস্যার মধ্যেই পড়তে হতে পারে। বিশেষ করে যে ট্রেনগুলি বাতিল থাকছে, তার আগে ও পরের ট্রেনগুলিতে যাত্রীদের ভিড় বাড়বে বলেই ধারণা। তাই আগামীকাল যাঁরা ওই লাইনের ট্রেনে উঠবেন, তাঁদের হাতে একটু সময় নিয়েই বেরনোর পরামর্শ দিচ্ছে রেল কর্তৃপক্ষ।

মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বাড়াতে বিশেষ উদ্যোগ পর্ষদের, ছাত্র-ছাত্রী পিছু স্কুল পাবে ১০ টাকা অনুদান!


```