Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Sundarban Water Crisis: সুন্দরবনে পরিশ্রুত পানীয় জলের সমস্যা! রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ হিঙ্গলগঞ্জে

দ্য ওয়াল ব্যুরো: বসিরহাটের সুন্দরবনের অন্তর্গত হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কেওড়াখালি গ্রাম। যেখানে পানীয় জলের সমস্যা (Sundarban Water Crisis) নিয়েই বছরের পর বছর দিন কাটাচ্ছেন অসংখ্য মানুষ। একাধিকবার প্রশাসনের কাছে পরিশ্রুত পানীয় জলের দা

Sundarban Water Crisis: সুন্দরবনে পরিশ্রুত পানীয় জলের সমস্যা! রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ হিঙ্গলগঞ্জে

শেষ আপডেট: 22 March 2022 16:55

দ্য ওয়াল ব্যুরো: বসিরহাটের সুন্দরবনের অন্তর্গত হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কেওড়াখালি গ্রাম। যেখানে পানীয় জলের সমস্যা (Sundarban Water Crisis) নিয়েই বছরের পর বছর দিন কাটাচ্ছেন অসংখ্য মানুষ। একাধিকবার প্রশাসনের কাছে পরিশ্রুত পানীয় জলের দাবি জানিয়েও লাভ হয়নি। এবার সেই দাবি জানাতে সরাসরি রাস্তায় নেমে পড়লেন তাঁরা।

গ্রামের রাস্তায় গাছের গুঁড়ি ফেলে, কলসি নিয়ে বসে অবরোধ (Agitation) করেন তাঁরা। দাবি, দীর্ঘদিন ধরে পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছে কয়েক হাজার গ্রামবাসী। অবিলম্বে সেই সমস্যা মেটাতে হবে প্রশাসনকে।

আরও পড়ুন: মদ বিক্রি করতেন বৌদি, ধরল পুলিশ, রাস্তা অবরোধ ঠেকের দেওরদের

মঙ্গলবার সকালে হাসনাবাদ-লেবুখালি রড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। শেষে ঘটনাস্থলে পৌঁছয় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। অবরোধের ফলে দীর্ঘক্ষণ সেখানে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

এই প্রেক্ষিতে হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুকান্ত সরকার বলেন, ইতিমধ্যে প্রশাসনের তরফে বিনা পয়সায় বেশ কয়েকটি পঞ্চায়েতে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: শ্বশুরবাড়ি যাওয়াই কাল! রামপুরহাট অগ্নিকাণ্ডে নববধূর সঙ্গেই মৃত্যু হল নানুরের যুবকের

সূত্রের খবর, সেখানে ইতিমধ্যে যাদবপুর ইউনিভার্সিটি থেকে একটা বিশেষজ্ঞ প্রতিনিধিদল সার্ভে করে গেছে। দ্রুত যাতে পানীয় জলের সমস্যা মেটে সেই চেষ্টাই চালানো হচ্ছে।


```