Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাঁকড়া ধরতে গিয়ে সুন্দরবনে মৃত্যু দুই মৎস্যজীবীর

দ্য ওয়াল ব্যুরো: সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু হল দুই মৎস্যজীবীর।  তাঁদের নাম শম্ভু মণ্ডল (৫১) ও রাধা আউলিয়া (৪৫)।  বন দফতরের অনুমতি নিয়েই ছ’জন মৎস্যজীবী সুন্দরবনে গিয়েছিলেন। বাঘের আক্রমণে দু’জনের মৃত্যুর পরে বাকি চারজন ফ

কাঁকড়া ধরতে গিয়ে সুন্দরবনে মৃত্যু দুই মৎস্যজীবীর

শেষ আপডেট: 18 October 2019 13:02

দ্য ওয়াল ব্যুরো: সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু হল দুই মৎস্যজীবীর।  তাঁদের নাম শম্ভু মণ্ডল (৫১) ও রাধা আউলিয়া (৪৫)।  বন দফতরের অনুমতি নিয়েই ছ’জন মৎস্যজীবী সুন্দরবনে গিয়েছিলেন। বাঘের আক্রমণে দু’জনের মৃত্যুর পরে বাকি চারজন ফিরে এসে বন দফতরে ঘটনার কথা জানান।  এখনও পর্যন্ত শুধু রাধার দেহ উদ্ধার করতে পেরেছে বন দফতর। বন দফতর জানিয়েছে, অনুমতি নিয়েই দিন ছয়েক আগে।ওই দল সুন্দরবনে ঢুকেছিল।  দু’টি নৌকায় ছ’জন মৎস্যজীবী কাঁকড়া ধরছিলেন কালিরচক জঙ্গলে, এটি সজনেখালি রেঞ্জের অধীন।  এখানেই বিপদের মুখে পড়েন রাধা আউলিয়া।  তাঁকে বাঁচাতে যান শম্ভু।  তখন রাধাকে ছেড়ে বাঘটি ধরে শম্ভুকে।  চিৎকার শুনে চলে আসে আরেকটি নৌকাও।  তখন শম্ভুর নৌকায় থাকা তৃতীয় ব্যক্তি ভয়ে অজ্ঞান হয়ে যান।  শম্ভুকে মুখে করে বনের ভিতরে চেল যায় বাঘটি। বাঘের থাবার আঘাতে ততক্ষণে মৃত্যু হয়েছে রাধার। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার ঘটনা। বন ফিরে আসা মৎস্যজীবীদের থেকে খবর পেয়ে বন দফতরের টহলদারি নৌকা গিয়ে রাধার রক্তাক্ত দেহ উদ্ধার করে নিয়ে আসে।  রাধার দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে গোসাবা থানার পুলিশ।  শম্ভুর দেহ এখনও খুঁজে পায়নি বন দফতর। সাত দিনে এই নিয়ে দ্বিতীয়বার সজনেখালির জঙ্গলে বাঘের আক্রমণে মৎস্যজীবীর মৃত্যু হল।  আগের বার এক জনের মৃত্যু হয়েছিল। তাঁর দেহ উদ্ধার করে এনেছিল বন দফতর। https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87/

```