Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

Sunanda Sanyal: প্রয়াত শিক্ষাবিদ সুনন্দ সান্যাল

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত হলেন বিশিষ্ট শিক্ষাবিদ সুনন্দ সান্যাল (Sunanda Sanyal)। মঙ্গলবার সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি।

Sunanda Sanyal: প্রয়াত শিক্ষাবিদ সুনন্দ সান্যাল

শেষ আপডেট: 22 March 2022 14:08

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত হলেন বিশিষ্ট শিক্ষাবিদ সুনন্দ সান্যাল (Sunanda Sanyal)। মঙ্গলবার সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি।

শ্রমিক-কৃষকের পার্টি মধ্যবিত্ততন্ত্রের জাঁতাকলে! দলে শ্রেণি ভারসাম্য নিয়ে উদ্বিগ্ন সিপিএম

১৯৩৪ সালে বাংলাদেশে পাবনাতে সুনন্দবাবুর জন্ম। এদিনই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় নিমতলা মহাশ্মশানে।

মাতৃভাষায় শিক্ষার বিষয়ে সুনন্দবাবু ছিলেন বাংলার শিক্ষা আন্দোলনে অগ্রণী ব্যক্তিত্ব। বাম ও তৃণমূল জমানায় দুটি শিক্ষা কমিশনে ছিলেন এই শিক্ষাবিদ। বাম জমানায় প্রয়াত অশোক মিত্রর নেতৃত্বে যে কমিশন তৈরি হয়েছিল তার অন্যতম সদস্য ছিলেন সুনন্দবাবু। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর একটি শিক্ষা কমিশনের চেয়ারম্যানও করা হয়েছিল তাঁকে। কিন্তু দুই ক্ষেত্রেই অন্যদের সঙ্গে মনোমালিন্যের কারণে কমিশন ছেড়ে দিয়েছিলেন সুনন্দ সান্যাল।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিবর্তনের আন্দোলনেও অন্যতম মুখ ছিলেন সুনন্দবাবু। বাম জমানায় শিক্ষায় সিপিএমের দলতন্ত্র প্রতিষ্ঠার অভিযোগেও সরব হতে দেখা যেত তাঁকে। বর্ণময় চরিত্রের শিক্ষাবিদের জীবনাবসান হল এদিন।


```