Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্কুলে গরমের ছুটি শেষ কবে? শিক্ষা দফতরের থেকে জানতে চাইল পর্ষদ

দ্য ওয়াল ব্যুরো: প্রবল তাপপ্রবাহের জন্য মে মাসের ২ তারিখ স্কুলে গরমে ছুটি ঘোষণা (Summer Vacation in Bengal) করেছিল রাজ্য সরকার। প্রায় এক মাস হয়ে গেল স্কুল বন্ধ। কিন্তু কবে ফের স্কুল খুলবে, সেই নিয়ে প্রশ্ন জাগছে অভিভাবকদের মনে। তার উত্তর

স্কুলে গরমের ছুটি শেষ কবে? শিক্ষা দফতরের থেকে জানতে চাইল পর্ষদ

শেষ আপডেট: 30 May 2023 09:01

দ্য ওয়াল ব্যুরো: প্রবল তাপপ্রবাহের জন্য মে মাসের ২ তারিখ স্কুলে গরমে ছুটি ঘোষণা (Summer Vacation in Bengal) করেছিল রাজ্য সরকার। প্রায় এক মাস হয়ে গেল স্কুল বন্ধ। কিন্তু কবে ফের স্কুল খুলবে, সেই নিয়ে প্রশ্ন জাগছে অভিভাবকদের মনে। তার উত্তরই জানতে চেয়ে রাজ্যের শিক্ষা দফতরকে চিঠি দিল মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)।

এপ্রিলে শেষ থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছিল প্রবল দাবদাহ। এমন পরিস্থিতিতে পড়ুয়াদের কথা চিন্তা করেই গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। সেই মতো স্কুল শিক্ষা দফতর বিজ্ঞপ্তি জারি করে জানায়, ২ মে থেকে ছুটি দেওয়া হবে স্কুলে। কিন্তু সেই বিজ্ঞপ্তিতে স্কুল খোলার ব্যাপারে কোনও নির্দিষ্ট উল্লেখ ছিল না।

সেই কারণেই কবে ফের স্কুল খুলবে সেই নিয়ে অন্যান্যদের মতো অন্ধকারে রয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এবার তাই রাজ্য সরকারের কাছে স্কুল খোলার বিষয়ে জানতে চেয়ে শিক্ষা দফতরের কমিশনারকে চিঠি দেয় পর্ষদ।

সূত্রের খবর, পর্ষদের ক্যালেন্ডার অনুযায়ী ৪ জুন পর্যন্ত গরমের ছুটি থাকে। ৫ জুন থেকে খুলে যায় স্কুল। চলতি বছরে ওইদিন থেকেই স্কুল খুলবে (Summer Vacation in Bengal) কিনা সেটাই জানতে চায় পর্ষদ।

পর্ষদের একাংশের মতে, দীর্ঘ এক মাস স্কুল বন্ধ থাকায় পঠন-পাঠনের দিক থেকে পিছিয়ে পড়ছে পড়ুয়ারা। সেই কারণে আর যাতে সময় নষ্ট না হয় তাই স্কুল খোলার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে পর্ষদের তরফে। শিক্ষা দফতর সূত্রে খবর, আগামী দু-একদিনের মধ্যেই গরমের ছুটির পর স্কুল খোলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

অর্পিতা নিয়ে পার্থ নীরব, বাইরনের দলবদলে উচ্ছসিত প্রাক্তন মহাসচিব


```