
শেষ আপডেট: 13 June 2022 06:05
দ্য ওয়াল ব্যুরো: বর্ষা এখনও থমকে। গরম বেড়ে চলেছে মাত্রাছাড়া। এই পরিস্থিতিতে গ্রীষ্মের ছুটি (Summer Vacation) শেষ হয়ে স্কুল খোলার মুখে। সূত্রের খবর, গরম এত বেশি বলে ২৬ জুন পর্যন্ত গরমের ছুটি বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত (Extended) নিয়েছে রাজ্য সরকার৷ জানা গেছে, সরকারের তরফে আজই নির্দেশিকা জারি করা হবে এ বিষয়ে।
এমনিতে গরমের ছুটি পার করে আগামী পরশু, বুধবার থেকে রাজ্যের সমস্ত স্কুল শুরু হওয়ার কথা ছিল৷ কিন্তু সেই তারিখ পিছিয়ে দেওয়া হল। এই প্রচণ্ড গরমে স্কুলগুলিতে ছুটি বাড়িয়ে দিল রাজ্য সরকার৷
জানা গেছে, বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ জুন যে স্কুল খোলার কথা ছিল, তা আরও ১৫ দিন বাড়িয়ে দেওয়ার চিন্তাভাবনা করা হয় তখনই। আজ তা নিশ্চিত করল শিক্ষা দফতর।

শিক্ষা দফতর সূত্রে খবর, চিন্তাভাবনা আগেই ছিল। তবে রবিবার পানিহাটিতে দই-চিঁড়ের মেলায় তীব্র গরমে তিন জন মারা যাওয়ার পরে নতুন করে ভাবনাচিন্তা শুরু হয় স্কুল খোলা নিয়ে। মুখ্যমন্ত্রী আশঙ্কা করেন, এই অসহনীয় গরম চলতে থাকলে স্কুলপড়ুয়ারা অসুস্থ হয়ে পড়তে পারে। তখনই তিনি শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
২৬ জুন অবধি বাড়ানো হল গরমের ছুটি।
মেট্রো ডেয়ারি মামলায় সিবিআই নয়, অধীরের আবেদন খারিজ করল হাইকোর্ট