Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'বিজেপি'র সুমন কাঞ্জিলাল তৃণমূলের মঞ্চে, তৃণমূলের শিশির উঠেছিলেন শাহের স্টেজে

দ্য ওয়াল ব্যুরো: রিহার্সাল হয়ে গিয়েছিল দিন ১৪ আগে। ক্যামাক স্ট্রিটে। সেদিন অবশ্য শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে দেখা করে উত্তরীয় পরেছিলেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল (Suman Kanjilal)। শনিবার কোচব

'বিজেপি'র সুমন কাঞ্জিলাল তৃণমূলের মঞ্চে, তৃণমূলের শিশির উঠেছিলেন শাহের স্টেজে

শেষ আপডেট: 11 February 2023 11:49

দ্য ওয়াল ব্যুরো: রিহার্সাল হয়ে গিয়েছিল দিন ১৪ আগে। ক্যামাক স্ট্রিটে। সেদিন অবশ্য শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে দেখা করে উত্তরীয় পরেছিলেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল (Suman Kanjilal)। শনিবার কোচবিহারের মাথাভাঙায় অভিষেকের জনসভায় তৃণমূলের মঞ্চে দেখা গেল তাঁকে।

কেন সুমন শুধু উত্তরীয় পরেছিলেন, কেন তিনি তৃণমূলের (TMC) পতাকা হাতে নেননি সেই প্রশ্ন নিয়ে চর্চা চলেছে কয়েকদিন। বিজেপি দাবি করেছিল, দলত্যাগ বিরোধী আইনের ফাঁদ এড়াতেই এই কৌশল করেছেন সুমন।

এদিন তৃণমূলের দলীয় কর্মসূচিতে অভিষেকের মঞ্চে সুমনের উপস্থিত হওয়ার পর বিজেপির অনেকে বলতে শুরু করেছেন, এই ছবি নিয়েই বিধানসভার স্পিকারের কাছে যাওয়া হবে। আর কোনও লুকোছাপা রইল না।

পাল্টা তৃণমূল মনে করাচ্ছে শিশির অধিকারীর কথা। একুশের বিধানসভা ভোটের আগে পূর্ব মেদিনীপুরের এগরায় সভা করতে এসেছিলেন অমিত শাহ। বিজেপির সেই সভায় হাজির হওয়া শুধু নয়, বক্তৃতাও দিয়েছিলেন তৃণমূলের কাঁথির সাংসদ। লোকসভায় সেই ছবি দেখিয়েই স্পিকার ওম বিড়লার কাছে শিশিরের সাংসদ পদ খারিজের আবেদন জানিয়েছিল তৃণমূল। কেন পদক্ষেপ হচ্ছে না তা নিয়ে বেশ কয়েকবার তাগাদাও দিয়েছেন লোকসভায় তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।

ঘটনা হল, এগরার সমাবেশে শিশিরবাবু ভাষণ দিলেও পদ্মপতাকা হাতে তুলে নেননি। এদিন সুমনকে বক্তৃতা দিতে দেখা যায়নি। পতাকা নেওয়ারও কোনও ঘটনা ঘটেনি।

তবে ইতিমধ্যেই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলে দিয়েছেন, উত্তরীয় পরা মানে দলবদল নয়। আবার এও বলেছেন, সুমন দলবদল করেছেন বলে কিছু শোনেননি। অভিষেকের অফিসে যাওয়া নিয়ে সুমনের দাবি ছিল, উন্নয়নের বিষয়ে আলোচনা করতে গিয়েছিলেন। শনিবার তৃণমূকের দলীয় কর্মসূচির মঞ্চে যাওয়ার কারণ অবশ্য বিকেল পর্যন্ত স্পষ্ট হয়নি।

পর্যবেক্ষকদের অনেকে রসিকতা করে বলছেন, শিশিরবাবু যেমন দু’চোখে সোনার বাংলার স্বপ্ন নিয়ে শাহের মঞ্চে গিয়েছিলেন। তেমন সুমনও হয়তো হিরের আলিপুরদুয়ারের স্বপ্ন নিয়ে গিয়েছেন।

ভুল হয়েছিল গত পঞ্চায়েতে, স্বীকার করছি: মাথাভাঙায় অভিষেক


```