Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

দত্তপুকুর বিস্ফোরণে এনআইএ তদন্ত হোক! শাহকে চিঠি লিখলেন সুকান্ত

দ্য ওয়াল ব্যুরো: দত্তপুকুরের বাজি কারখানার বিস্ফোরণের (duttapukur blast) ঘটনায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ-কে দিয়ে তদন্তের দাবি তুলেছে বঙ্গ বিজেপি। এবার এই দাবি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন বিজ

দত্তপুকুর বিস্ফোরণে এনআইএ তদন্ত হোক! শাহকে চিঠি লিখলেন সুকান্ত

শেষ আপডেট: 27 August 2023 13:24

দ্য ওয়াল ব্যুরো: দত্তপুকুরের বাজি কারখানার বিস্ফোরণের (duttapukur blast) ঘটনায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ-কে দিয়ে তদন্তের দাবি তুলেছে বঙ্গ বিজেপি।

এবার এই দাবি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanto Majumder wrote letter to Amit shah about duttapukur blast)।

রবিবার সাতসকালে প্রচণ্ড আওয়াজে কেঁপে ওঠে দত্তপুকুরের নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার মোষপোল পশ্চিমপাড়া। স্থানীয়রা ছুটে এসে দেখেন দগ্ধ মৃতদেহ ৫০-১০০ মিটার দূরে ছিটকে পড়েছে। চিলেকোঠার ছাদে অবধি দলা পাকিয়ে আটকে গিয়েছে লাশ। এই ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে স্থানীয়রা। সেই অভিযোগকে হাতিয়ার করে আসরে নেমেছে রাজ্যের বিরোধী দলগুলি।

অভিযোগ, পুলিশ প্রশাসনের মদতেই বেআইনিভাবে বাজি কারখানা চলছিল। স্থানীয় বিধায়ক থেকে প্রশাসন সব জানত, কিন্তু কেউ বাধা দেয়নি, এমন অভিযোগও তুলছেন স্থানীয়রা। যদিও এইসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি, শাসক দল তৃণমূলের। এলাকার বিধায়ক তথা মন্ত্রী রথীন ঘোষ জানান, এই বাজি কারখানা সম্পর্কে তাঁর আগে কোনও ধারণা ছিল না। রবিবারই জেনেছেন বিষয়টা। মন্ত্রীর অভিযোগের তির আবার নওসাদ সিদ্দিকির দল আইএসএফের দিকে। অভিযোগ, আইএসএফ কর্মী চালাতেন এই কারখানা।

অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। এদিকে, ইতিমধ্যেই এই ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশেই ঘটনার তদন্তভার সিআইডির হাতে দেওয়া হয়েছে। রাজ্য গোয়েন্দারা পৌঁছে গেছেন ঘটনাস্থলে। তদন্ত শুরু করে দিয়েছেন তাঁরা।

রবিবার বিকেল গড়াতে না গড়াতেই, রাজ্য বিজেপি এনআইএ তদন্তের জন্য একেবারে কেন্দ্রের কাছে দরবার করল। শাহকে লেখা চিঠিতে সুকান্ত দাবি করেছেন, 'দত্তপুকুরের ঘটনা খুবই মর্মান্তিক। অনেক প্রাণ ও সম্পত্তি নষ্ট হয়েছে। স্থানীয় মানুষ বলছেন, এই ঘটনায় ৬-৭ জন মারা গেছেন। ভবিষ্যতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।'

সেইসঙ্গে চিঠিতে সুকান্ত 'পুলিশি উদাসীনতা'র অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, স্থানীয়দের নিরাপত্তার কথা মাথায় রেখে এই ঘটনার তদন্তভার এনআইএ-র হাতে তুলে দেওয়া হোক। এনআইএ এই ঘটনার পুঙ্খানপুঙ্খ তদন্ত করবে। এমনকী এই বিস্ফোরণের সঙ্গে কোনও জঙ্গি-যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখতে পারবে। শেষে সুকান্ত লেখেন, 'নিহত পরিবারদের সদস্যরা ও আহতরা সুবিচার চায়।'

আরও পড়ুন: এগরা বিস্ফোরণে ধৃত কেরামত আলি ফের বাজি কারবার শুরু করে দত্তপুকুরে! এবার প্রাণ গেল তার ছেলের


```