Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

সমবায় ব্যাঙ্কে টাকা থাকলে তুলে নিন, নইলে পস্তাতে হবে: সুকান্ত মজুমদার

দ্য ওয়াল ব্যুরো: নোটবন্দির সময়ের কথা মনে আছে? নরেন্দ্র মোদীর নাটকীয় ঘোষণার পর ব্যাঙ্কের বাইরে লম্বা লাইন। সে লাইন ছিল ক্যাশ তথা নগদ টাকা জমা দেওয়ার। মঙ্গলবার রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanto Majumder) টাকা তুলে নেওয়ার পরামর্শ

সমবায় ব্যাঙ্কে টাকা থাকলে তুলে নিন, নইলে পস্তাতে হবে: সুকান্ত মজুমদার

শেষ আপডেট: 6 September 2022 08:32

দ্য ওয়াল ব্যুরো: নোটবন্দির সময়ের কথা মনে আছে? নরেন্দ্র মোদীর নাটকীয় ঘোষণার পর ব্যাঙ্কের বাইরে লম্বা লাইন। সে লাইন ছিল ক্যাশ তথা নগদ টাকা জমা দেওয়ার। মঙ্গলবার রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanto Majumder) টাকা তুলে নেওয়ার পরামর্শ দিলেন।

সুকান্তর পরামর্শ জেলায় জেলায় সমবায় ব্যাঙ্কগুলিতে (Cooperative Bank) কেউ যদি আমানত সঞ্চয় করে থাকেন, তা হলে যতটা সম্ভব তুলে নিন।

কিন্তু কেন? মঙ্গলবার জলপাইগুড়িতে সাংবাদিক বৈঠকে সুকান্ত বলেন, “রাজ্য সরকারের ভাঁড়ে মা ভবানী। তাই সমবায় ব্যাঙ্কগুলি থেকে টাকা তুলে নিচ্ছে রাজ্য সরকার। তাতে বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে সাধারণের সঞ্চয় তথা শ্রমের টাকার”। বিজেপির রাজ্য সভাপতি বলেন, “ভবিষ্যতে টাকা তুলতে গিয়ে আপনারা পাছে সমস্যায় না পড়েন বা আপনাদের পস্তাতে না হয় তাই সমবায় ব্যাঙ্ক গুলিতে টাকা রাখার পরিমাণ কমিয়ে দিন”।

বাংলায় সবচেয়ে বড় সমবায় ব্যাঙ্কের পরিচালনের মাথায় এক সময়ে ছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর সেই ব্যাঙ্কের পরিচালন থেকে তাঁকে কার্যত উৎখাত করা হয়েছে। তার পর থেকে শুভেন্দুও সমবায় ব্যাঙ্কের ভবিষ্যৎ নিয়ে বার বার সরব হয়েছেন। কিন্তু অনেকের মতে, সুকান্ত যে কথা বলছেন, তাতে প্যানিক তৈরি হতে পারে। তৃণমূলের মুখপাত্রের কথায়, একটা রাজনৈতিক দলের সভাপতি হিসাবে দায়িত্বশীল কথা বলেননি সুকান্ত। এতে মানুষ বিভ্রান্ত হতে পারেন।

ইদানিং পার্থ-অনুব্রত কাণ্ডে শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুর্যোগের মেঘের মতোই ছেয়ে ফেলেছে। এই অবস্থায় সুকান্তও এদিন উগ্র জাতীয়তাবাদ বা হিন্দুত্বের বিষয়আশয়ের তুলনায় জোর দিতে চেয়েছেন দুর্নীতির প্রশ্নেই। তিনি বলেন, একশ দিনের কাজ প্রকল্পে কেন্দ্র তো টাকা পাঠাতে চায়। আমরাও চাই কেন্দ্র টাকা পাঠাক। কিন্তু সেই টাকারও রক্ষাকবচ চাই। নইলে তা লুটেপুটে খাওয়া চলবে। গরিব মানুষ পাবে না।

মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে আয়ের অতিরিক্ত সম্পত্তির অভিযোগ নিয়েও এদিন খোঁচা দিয়েছেন সুকান্ত। তিনি বলেন, আসলে এঁরা কেউ স্ট্র দিয়ে লস্যি খায়নি। গ্লাসে চুমুক দিয়ে খেয়েছে। তাই গোঁফে নাকে মুখে লস্যি লেগে রয়েছে। একটু নাড়াচাড়া দিলেই দুর্নীতির কফিন খুলে যাবে।

এজেন্সিকে ব্যবহার করছেন স্বরাষ্ট্রমন্ত্রী ‘পাপ্পু’, ধর্নায় তৃণমূল


```