Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেউচায় গিয়ে বিক্ষোভের মুখে সুজন, বাম নেতাদের গাড়ি ঘিরে উঠল 'গো-ব্যাক' স্লোগান

দ্য ওয়াল ব্যুরো: দেউচা পাচামি কয়লা শিল্পাঞ্চল এলাকায় স্থানীয় মানুষদের বিক্ষোভের মুখে পড়লেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং অন্যান্য বাম নেতারা। কালো পতাকা দেখানো হল তাঁদের। গাড়ি ঘিরে ধরে দেওয়া হল 'গো-ব্যাক' স্লোগানও। শুক্রবার দেউচা পাচা

দেউচায় গিয়ে বিক্ষোভের মুখে সুজন, বাম নেতাদের গাড়ি ঘিরে উঠল 'গো-ব্যাক' স্লোগান

শেষ আপডেট: 10 December 2021 13:31

দ্য ওয়াল ব্যুরো: দেউচা পাচামি কয়লা শিল্পাঞ্চল এলাকায় স্থানীয় মানুষদের বিক্ষোভের মুখে পড়লেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং অন্যান্য বাম নেতারা। কালো পতাকা দেখানো হল তাঁদের। গাড়ি ঘিরে ধরে দেওয়া হল 'গো-ব্যাক' স্লোগানও। শুক্রবার দেউচা পাচামি কয়লা শিল্পাঞ্চল এলাকায় যান প্রাক্তন বিধায়ক সুজন চক্রবর্তী। সেখানেই তাঁদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। সিপিআইএমের নেতারা এই ঘটনায় শাসকদলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। যদিও শাসকদল বিষয়টি অস্বীকার করেছে। এর আগে বিজেপির রাজ্য নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ও প্রস্তাবিত কয়লা শিল্পাঞ্চল এলাকায় ঘুরতে গিয়ে স্থানীয় মানুষের বিক্ষোভের মুখে পড়েন। তাঁকেও কালো পতাকা দেখানো হয়। সেই ঘটনার পুনরাবৃত্তি হল এদিন সুজনদের ঘিরে। বীরভূম জেলা আদিবাসী উন্নয়ন নেতা রবিন সরেন এ প্রসঙ্গে বলেন, “বাম আমলে নন্দীগ্রাম-সিঙ্গুরে জোর করে জমি অধিগ্রহণ করা হয়েছিল। কিন্তু বর্তমান সরকার দেউচা পাচামি কয়লা শিল্পাঞ্চল নিয়ে পরিষ্কার বলে দিয়েছে স্থানীয় মানুষদের সঙ্গে আলাপ-আলোচনা করে জমি অধিগ্রহণ করা হবে। অযথা এলাকায় এসে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।” দেউচায় গিয়ে বিক্ষোভের মুখে পড়ে যথেষ্ট অস্বস্তিতে রয়েছে বাম শিবির।

```