Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অসমে 'বাঙালি খেদানো'-র প্রতিবাদে বিধানসভায় প্রস্তাব চান সুজন, মান্নান

দ্য ওয়াল ব্যুরো: অসম ইস্যুতে উত্তাল গোটা দেশের রাজনীতি। বাদ গেল না বাংলার বিধানসভার অধিবেশনও। তৃণমূল-বাম-কংগ্রেস একযোগে আক্রমণ শানানলেন বিজেপি’র বিরুদ্ধে। বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, ‘অসমে যা শুরু হয়েছে তা উদ্বেগজনক।’ বিজেপি’কে

অসমে 'বাঙালি খেদানো'-র প্রতিবাদে বিধানসভায় প্রস্তাব চান সুজন, মান্নান

শেষ আপডেট: 30 July 2018 11:16

দ্য ওয়াল ব্যুরো: অসম ইস্যুতে উত্তাল গোটা দেশের রাজনীতি। বাদ গেল না বাংলার বিধানসভার অধিবেশনও। তৃণমূল-বাম-কংগ্রেস একযোগে আক্রমণ শানানলেন বিজেপি’র বিরুদ্ধে।

বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, ‘অসমে যা শুরু হয়েছে তা উদ্বেগজনক।’ বিজেপি’কে বাঙালি বিরোধী, বাংলা বিরোধী বলেও তোপ দাগেন সিপিএম-এর এই কেন্দ্রীয় কমিটির সদস্য। বিধানসভায় এই ইস্যুতে সর্বদলীয় প্রস্তাব এনে আলোচনা করারও দাবি জানান সুজন। তাঁর বক্তব্য আলোচনা করলেই প্রমাণ হয়ে যাবে বিজেপি বাঙালি বিরোধী একটা শক্তি।

সুজনের সুরে সুর মেলান বিরোধী দলনেতা আবদুল মান্নানও। তাঁর আরও সংযোজন, ‘নাগরিকপঞ্জির জন্য এমন এমন নথি চাওয়া হচ্ছে যা আমার আপনার কেন দেশের রাষ্ট্রপতিরও নেই।’

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অসমে নাগরিকপঞ্জির কাজ শুরু করার নেপথ্যে বিজেপি-র সুচিন্তিত রাজনীতি রয়েছে। অনুপ্রবেশকারীদের অসম থেকে বিতাড়িত করে উত্তর পূর্বের এই রাজ্যে মেরুকরণের রাজনীতিতে শান দিতে চাইছে বিজেপি। বাংলায় এর পাল্টা সুযোগ নিতে চাইছে তৃণমূল, বাম ও কংগ্রেস। এ রাজ্যে বিরোধী রাজনীতির পরিসর বাম-কংগ্রেসের থেকে অনেকটাই কেড়ে নিয়েছে বিজেপি। তাদের বাঙালি বিরোধী বলে তকমা সেঁটে দিতে পারলে বিজেপি-র জনভিত্তিতে ধাক্কা দেওয়া যেতে পারে বলে মনে করছেন সুজন চক্রবর্তী, আবদুল মান্নানরা।
সোমবারই দিল্লি সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাওয়ার আগে নবান্নে দীর্ঘ সাংবাদিক সম্মেলন করে তিনি অসমের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সেই সঙ্গে মমতা বলেন, ‘আমি দিল্লি যাচ্ছি। এই বিষয়ে আলোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর থেকে সময় চাইব।” মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, এই গোটা ব্যাপারটা করা হয়েছে ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখে। যারা বিজেপি’কে ভোট দেবে না তাদের নামই বেছে বেছে বাদ হয়েছে তালিকা থেকে। এ দিন লোকসভা, রাজ্যসভাতেও অসম ইস্যুতে সরব হন তৃণমূল-কংগ্রেস-বাম সাংসদরা।

রাজনৈতিক মহলের মতে গোটা পরিস্থিতিতে রাজনৈতিক লাভ তৃণমূলেরই। উনিশের ভোটকে লক্ষ্য রেখে যেভাবে শাসক দল বাঙালি আবেগকে পুঁজি করে এগোতে চাইছে তাতে অসমের বাঙালি ইস্যু বাংলায় ঘাসফুল শিবিরকে অক্সিজেন দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।


```