Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রবীণ এসইউসিআই নেতা, প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ সরকার প্রয়াত

দ্য ওয়াল ব্যুরো:‌ প্রয়াত হলেন এসইউসিআই–এর (SUCI) প্রবীণ পলিটব্যুরো সদস্য দেবপ্রসাদ সরকার। দীর্ঘদিন অসুস্থ ছিলেন। এদিন দুপুর দেড়টা নাগাদ ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটালে তিনি মারা যান। বয়স হয়েছিল ৮৭ বছর। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধ

প্রবীণ এসইউসিআই নেতা, প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ সরকার প্রয়াত

শেষ আপডেট: 28 June 2022 13:04

দ্য ওয়াল ব্যুরো:‌ প্রয়াত হলেন এসইউসিআই–এর (SUCI) প্রবীণ পলিটব্যুরো সদস্য দেবপ্রসাদ সরকার। দীর্ঘদিন অসুস্থ ছিলেন। এদিন দুপুর দেড়টা নাগাদ ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটালে তিনি মারা যান। বয়স হয়েছিল ৮৭ বছর।

তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দলের সব কার্যালয়ের পতাকা তিনদিন অর্ধনমিত থাকবে। এবং দলের কর্মী–সমর্থকরা কালো ব্যাজ পরবেন। ৩০ জুন সকাল ১১টায় তাঁর মরদেহ কেন্দ্রীয় কার্যালয়ে (SUCI) আনা হবে। সেখান থেকে নিয়ে যাওয়া হবে বিধানসভায়। তারপর জয়নগরে নিয়ে যাওয়া হবে।

১৯৭৭ সালে দল তাঁকে জয়নগর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী মনোনীত করে। তিনি ২০১১ পর্যন্ত টানা ৩৪ বছর বিধায়ক ছিলেন। বিধানসভার প্রতিটি অধিবেশনে উপস্থিত থাকতেন দেবপ্রসাদ। বিভিন্ন প্রশ্নে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতেন। দলের প্রতি অত্যন্ত দায়িত্বশীল ও অনুগত ছিলেন এই নেতা।

ছিপছিপে চেহারার দেবপ্রসাদবাবু সবসময় সাদা ধুতি–পাঞ্জাবী পরতেন। বিধানসভায় তাঁকে এক ডাকে চিনতেন সকলে। দলমত নির্বিশেষে সকলের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন তিনি।

ওদের ক্ষীর খাওয়ান আর তিস্তা-জুবেইরদের জেলে ভরেন: বিজেপিকে তোপ মমতার


```