Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

SUCI: লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ক্ষুধার্ত মানুষকে কিনছে তৃণমূল, তোপ একদা শরিক এসইউসিআইয়ের

দ্য ওয়াল ব্যুরো:‌ দলের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ মিনার ময়দানের জনসভায় রাজ্যের তৃণমূল ও কেন্দ্রের বিজেপি সরকারকে কার্যত তুলধোনা করল এসইউসিআই। বাদ পড়েনি সিপিএম, কংগ্রেসও। দুপুরের ওই জনসভায় দেশ, আন্তর্জাতিক সমস্যা ও রাজ্যের বিভিন্ন বিষয়

SUCI: লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ক্ষুধার্ত মানুষকে কিনছে তৃণমূল, তোপ একদা শরিক এসইউসিআইয়ের

শেষ আপডেট: 25 April 2022 08:39

দ্য ওয়াল ব্যুরো:‌ দলের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ মিনার ময়দানের জনসভায় রাজ্যের তৃণমূল ও কেন্দ্রের বিজেপি সরকারকে কার্যত তুলধোনা করল এসইউসিআই। বাদ পড়েনি সিপিএম, কংগ্রেসও। দুপুরের ওই জনসভায় দেশ, আন্তর্জাতিক সমস্যা ও রাজ্যের বিভিন্ন বিষয়ে বক্তব্য পেশ করেন একাধিক বক্তা।

তাঁদের বক্তব্য, এরাজ্যে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী প্রভৃতির নামে তৃণমূল ক্ষুধার্ত মানুষকে ভোটের আগে কিনছে। ভোটের আগে লক্ষ লক্ষ টাকা বিলি করা হয়েছে।

পাশাপাশি, জাহাঙ্গীরপুরিতে রামনবমীর মিছিলের নামে দাঙ্গা বাধাচ্ছে বিজেপি। এই রাজ্যেও বিজেপি-তৃণমূল রামনবমীর মিছিলের নামে কিছু জেলায় উত্তেজনার পরিবেশ তৈরি করেছে। বিজেপি শ্রমিক বিরোধী শ্রমকোড চালু করছে। জাতীয় শিক্ষানীতি চালু করে শিক্ষার প্রাণসত্তাকে ধ্বংস করছে। ঘুরপথে কৃষি আইনের ধারাগুলি চালু করছে।

প্রায় পনেরো হাজার মানুষের জমায়েত হয়েছিল রবিবারের সভায়।

সিঙ্গুর নন্দীগ্রামের সময় থেকে এসইউসিআই আর তৃণমূলের সখ্য গড়ে ওঠে। ২০০৯-এর লোকসভা নির্বাচনে জয়নগর থেকে এসইউসিআইয়ের সাংসদ হয়েছিলেন ডাক্তার তরুণ নস্কর। '১১ সালের বিধানসভা ভোটেও তৃণমূল ও কংগ্রেসের জোটে ছিল এই বাম দলটি। কিন্তু তারপর থেকে সম্পর্কে ফাটল ধরে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ১১ বছরের মাথায় সেসব নিয়েই রবিবার সরব হল একদা জোট শরিক এসইউসিআই।

বক্তব্যে, কংগ্রেস ও সিপিএমকে তোপ দেগে সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ বলেন, 'তৃণমূল অপরাধীদের দিয়ে আজ যে ভোট করাচ্ছে, তা শুরু হয়েছিল সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময়। সিপিএমও একইভাবে ভোট করেছিল।' তাঁর কথায়, 'প্রতিদিন ধর্ষণ হচ্ছে, পাড়ায় পাড়ায় নারীর আর্তনাদ চলছে, কন্যাও নিজের পিতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করছে। এই হচ্ছে আজ এই রাজ্যের পরিস্থিতি।'

আরও পড়ুন:‌ আত্মহত্যা করেছেন আনিস খান, দাবি সিটের, রিপোর্টকে চ্যালেঞ্জ আদালতে

পাশাপাশি জাতীয় প্রস্তাবে বলা হয়েছে, হাথরস ও হাঁসখালি একজায়গায় দাঁড়িয়ে। তৃণমূল কোটি কোটি টাকা খরচ করে বাণিজ্য সম্মেলন করছে অথচ এই রাজ্যে বন্ধ চা-বাগান বা জুট মিল খোলার ব্যবস্থা করছে না।

এই প্রস্তাবের ধারাবাহিকতায় প্রভাস ঘোষ বলেন, ‘‌এই দুষ্ট রাজনীতির বিরুদ্ধে বামপন্থী আন্দোলন গড়ে না তুলে, অতীতে বারবার সাম্প্রদায়িক দাঙ্গায় হাত রাঙানো কংগ্রেসের সংগে সিপিএম জোট করতে চাইছে। তিনি তার তীব্র সমালোচনা করেন। স্রেফ মুসলিম ভোট পাওয়ার জন্য ভাইজানকে নিয়ে এসেছে। সিপিএম ভোট সর্বস্ব বামপন্থার চর্চা করছে, আর আমরা সংগ্রামী বামপন্থার চর্চা করছি।’‌

অন্যদিকে, এদিন রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরোধী প্রস্তাব ও জাতীয় পরিস্থিতি সংক্রান্ত প্রস্তাব পেশ করে এসইউসিআই। তাঁদের অভিযোগ, ভারত সরকার রাশিয়া থেকে সস্তায় জ্বালানি ও অস্ত্রের লোভে যুদ্ধের বিরুদ্ধে দাঁড়াচ্ছে না।

জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ। ছিলেন পলিটব্যুরো সদস্য ও রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য।


```