
শেষ আপডেট: 11 January 2023 07:59
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: স্ত্রীকে খুন করে আত্মসমর্পণ করলেন এসইউসিআই নেতা ( SUCI Leader Surrender For Murder Wife) ! অভিযুক্তের নাম কানাই ঘোষ। হাবরা ( Habra ) এলাকায় তিনি যথেষ্ট পরিচিত। তাঁর বাড়ি হাবরা পুরসভার নগরথুবার বাটাপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে স্ত্রী রিনার সঙ্গে তাঁর ঝগড়া হয়েছিল। সেই সময় তিনি স্ত্রীর মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করেন। তাতেই রিনার মৃত্যু হয়। বুধবার সকালে কানাই ঘোষ পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকার করে আত্মসমর্পণ করেন। এরপরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ কানাইবাবুর বাটাপাড়ার বাড়িতে গিয়ে রিনার মৃতদেহ উদ্ধার করে। এলাকার জনপ্রিয় এসইউসিআই নেতার এমন কাণ্ডে হতম্ভব হয়ে পড়েছেন প্রতিবেশীরা।
পুলিশ জানিয়েছে, রিনার মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছিল। এই খুনের ঘটনার বিষয়ে মৃতার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রতিবেশীদের দাবি, কানাই ঘোষের স্ত্রী রিনা গত ছ-সাত বছর ধরে কর্মসূত্রে মুম্বইতে থাকতেন। মাঝে মধ্যে বাড়ি ফিরলে স্বামীর সঙ্গে তাঁর অশান্তি লেগেই থাকত। এই দম্পতির দুই মেয়ের মধ্যে এক মেয়ে কয়েকবছর আগেই মারা যায়। তবে এদিন কানাই ঘোষের সঙ্গে কী নিয়ে তাঁর স্ত্রীর ঝগড়া হয়েছিল সেবিষয় তাঁরা কিছুই জানেন না।
ওই নেতার বাড়ির পাশের বাড়িতে থাকেন মানিক ঘোষ। তিনি জানান, সকালে আচমকাই কানাইবাবু তাঁর বাড়িতে গিয়েছিলেন। সেই সময় তাঁকে কানাই জানান, রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছিল। দুজনের মধ্যে হাতাহাতি হয়। সেই সময় তাঁর স্ত্রীর মৃত্যু হয়। সে কারণে তিনি থানায় আত্মসমর্পণ করতে যাচ্ছেন।
জলপাইগুড়ির অ্যাম্বুল্যান্স কাণ্ডে গ্রেফতার বৃদ্ধার দেহ বাড়িতে পৌঁছে দেওয়া সেই যুবক