Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মল্লারপুরের বিজয়ের নাম জ্বলজ্বল করছে চন্দ্রযানের সাফল্যে! কৃষকপুত্রই আজ ইসরোর বিজ্ঞানী

দ্য ওয়াল ব্যুরো : চাঁদের আঁধার পিঠের তথ্য খুঁজে আনতে মহাকাশে পাড়ি দিয়েছে চন্দ্রযান-৩। সেই কারণে বাড়তি উন্মাদনা বীরভূমের (Birbhum) মল্লারপুরে। তার কারণ ইসরোর বিজ্ঞানী বিজয় কুমার দাই। মল্লারপুর দক্ষিণগ্রামের যুবক বিজয়বাবু গত কয়েক বছর ধর

মল্লারপুরের বিজয়ের নাম জ্বলজ্বল করছে চন্দ্রযানের সাফল্যে! কৃষকপুত্রই আজ ইসরোর বিজ্ঞানী

শেষ আপডেট: 18 July 2023 11:08

দ্য ওয়াল ব্যুরো : চাঁদের আঁধার পিঠের তথ্য খুঁজে আনতে মহাকাশে পাড়ি দিয়েছে চন্দ্রযান-৩। সেই কারণে বাড়তি উন্মাদনা বীরভূমের (Birbhum) মল্লারপুরে। তার কারণ ইসরোর বিজ্ঞানী বিজয় কুমার দাই। মল্লারপুর দক্ষিণগ্রামের যুবক বিজয়বাবু গত কয়েক বছর ধরেই ইসরোর চন্দ্রযান মিশনের সঙ্গে যুক্ত। গত বারের চন্দ্রযান-২ মিশনেও তিনি অংশ নিয়েছিলেন।

এবার চন্দ্রযান-৩-এর (Success of chandrayan-3 in Birbhum) সফল উৎক্ষেপণের পর রাতারাতি শিরোনামে চলে এসেছেন বিজয়।

এখনও গ্রামে থাকেন বিজয়বাবুর বাবা নারায়ণ চন্দ্র দাই। সামান্য চাকরি ও চাষবাস করেই তিনি দুই ছেলেকে মানুষ করেছেন। বড় ছেলের এই সাফল্যে খুশির শেষ নেই নারায়ণবাবুর। তিনি বলেন, বরাবরই লেখাপড়ায় মেধাবী ছিলেন বড় ছেলে বিজয়। গ্রামের সাধারণ একটি স্কুলে পড়াশোনা করেই তিনি এত দূর এগিয়েছেন।

ছাত্রের এমন সাফল্যে শিক্ষক সরোজ কুমার নাথের মুখে চওড়া হাসি ফুটেছে। তিনি বলছেন, শুধু ছাত্র হিসাবেই নয়, মানুষ হিসাবেই বিজয়ের তুলনা হয় না।

বিজয়বাবুর সাফল্যের কাহিনী দক্ষিণগ্রামের ভাবী প্রজন্মকে অনুপ্রেরণা জোগাচ্ছে।

মোহনায় ইলিশ খুঁজতে গিয়ে কই ভোলা নিয়ে ফিরলেন দিঘার মৎস্যজীবীরা


```